আহা কি আনন্দ!
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহা কি আনন্দ!
সোনা বউয়ের পছন্দ—
লাল জামদানি শাড়ি নয়—প্রাসাদপ্রতীম বাড়ি নয়
নয়তো সোনার গহনা কোন
পছন্দ হলো তার . ভালোবাসার কাব্যখানা
ঘুমিয়ে পড়ার আগে রোজ তিনি করিবেন পাঠ;
আর দেখিবেন ঐ পূর্ণিমা চাঁদ।
আহা ! কি যে সুখ উন্মুখ উন্মুখ— সঙ্গম কামনায়
কবিতা রচনায়— তার পাঠে;
ঘুমের দেশে যেন রোজ স্বপ্ন এসে
নিয়ে যায় তারে বকুল তলায়
বেলি ফুলের মালা হাতে—আমি সেথা .
ঘুম তার ঘোর লাগা ক্ষণ বিদিশার দিশা;
সেখানে সন্তর্পনে এসে সুপ্রিয় জোড়াঠোঁট
ললাটে লালটিপ
হয় তার বিনিসুতায় গাঁথা মালা...
ঘুম থেকে ওঠে রংতুলি হাতে
সোনা বউ যেন খাঁটি সোনা—আনন্দের নেই সীমানা
না না কোন রূপ কথা নয় এমনতো আর কেহ নয়
এই কলমে যাদুমাখা
কাগজে বুঝি হলো লেখা...
বাকিটা মনে আসে না ঘুমের দেশেই থেকে যায়
স্বপ্নজাল বুনে মায়ার বনে
লজ্জবতী লতা সোনা বউ— ঘোমটা মাথায়
রূপোর কাঠি সোনার কাঠি সবই মাটি
যদি না জাগাও তারে লাজ লজ্জার সজ্জা ছেড়ে
তবেই হবে..
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন