শীতকাব্যে তুমি
১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতের প্রকোপ বেড়ে গেছে খুব,
সাথে কফ কাশি মশার উপদ্রব;
দিয়েছে নতুন মাত্রা—
এই নিয়ে নগর জীবন— চলছে জীবনযাত্রা।
ঘর থেকে বেড় হতে লাগে যেন ভয়
প্র চণ্ড এই শীতে জমেই যাবো কী?
মনে লাগে যেন সংশয়!
তবু বাহিরে আসি— হিমেল হাওয়া ঠাণ্ডা কাশি
হলেই কী আর ঘরে বসে থাকা যায়?
জীবিকার তাড়নায়, ঘরে বসে থাকতে নাহি পাই।
বের হলেই দেখি কতো মানুষ!
জীবিকার অন্বেষণে— ছুটছে কেবল ছুটছে
পায়ে হেঁটে অথবা গাড়ীতে চড়ে
প্র চণ্ডরকম শীত উপেক্ষা করে;
ব্যস্ত নগর সকল প্রহর শীতের চাদর গায়,
তবু কেন এই অবলা মন তোমায় কাছে চায়!
মনে মনে মনকে দিই— এই প্রবোধ,
শীত শেষেই বসন্ত আসে হয়োনাকো অবুঝ।
সে কোনদিন আসবে না— তাতো না
আসবে তো সে ঠিকি,
মনের ঘোর কেটে গেলে— সকল দ্বিধা ঝেড়ে ফেলে
দিবালোকের মত প্রখর বাস্তবতায়, অপ্রগলভ প্রেমে
নেবে জড়িয়ে —রূপকথা নয় যে সোনাপাখি ,
হাড় কাঁপানো শীতে— তবু কবিতা লিখে
তাইতো তারেই রোজ ডাকি— অপেক্ষায় চেয়ে থাকি ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন