রোমিও জুলিয়েট প্রেমে
জুলিয়েট কি জানে? ___মরেনি রোমিও !
এক বুক ভালোবাসা বুকে,
আছে সে অপেক্ষায় গভীর নিদ্রায়!
সবার চোখে দিয়ে ধূলো
হবে তার অভিসার ভালোবাসিবার ,
অন্য কোন পথ নেই আর।
বুঝেনি জুলিয়েট বুঝেছে সে মৃত্যু!
মৃত্যুর মিথ্যে সংবাদ পৌঁছে গেছে
সত্যেরও আগে, এমনি রীতি তবে এই চরাচরে।
আততায়ী হলো তাই
জুলিয়েট রোমিওহীনতায় সহমরণে..
ঘুম ভেঙে রোমিও বুঝে গেল সব
গরল করিলো পান যা ছিল অবশেষ
চারিদিকে শুধু তাই হায় হায় রব।
তাদের মৃত্যুতে মিটে গেলো বিভেদ
চির শত্রু দুইটি গোত্রের__ শান্তির পতাকা উড়িয়ে, রোমিও জুলিয়েট আজও
অপরাজিত তাই শাশ্বত প্রেমে ,
তুমি আমি দুজনার প্রেম যেন একই ফ্লেভারে
আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আজ ও
সব বাঁধা অতিক্রম করে-
আসছে তাই বহুল কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র ক্ষণ,
দুজনার অভিসারে ভালোবাসার ধ্বজা ধরে।
শুধু বলি ভালোবাসা অব্যয় অক্ষয় এই অবণীর পরে,
ভালোবাসার জয় হোক,সতত, এমনি করে
শান্তির পতাকা উড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


