মিষ্টি রোদ আলোর ঝিলিক— দিগ্বিদিক ছড়িয়ে আছে
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিষ্টি রোদ আলোর ঝিলিক— দিগ্বিদিক ছড়িয়ে আছে,
হতাশার কুয়াশার আভরণ ভেদ করে,
প্রত্যাশার আলোকবর্তিকা চেয়ে দেখো তাই সবার অবয়বে
আনন্দআভা খুশির আবির মেখে দারুণ উচ্ছ্বাসে।
ওগো সোনার রোদ! করো হে লাঘব—কষ্ট সব
শীতার্ত মানুষের বুক থেকে;
সবুজ ঘাসের ডগায় বসে থাকা শিশির বিন্দু
ঝলমলে রোদ গায়ে মেখে যেন অদ্ভুত দ্যুতি ছড়ায়
কৃষকের অনুসন্ধানি চোখে— যৌবনের অনুরাগে।
প্রিয়তমা, শীত তো আর কিছু নয়—
বসন্তের আগমনি ধ্বনি; স্রষ্টার ইশারায়
যেন তারি প্রস্তুতি চলিছে—
একরাশ ফুলের বিশুদ্ধ সুবাস মেখে গায়।
হও ওগো প্রস্তুত, প্রেমের দেবদূত— অনন্ত যৌবনে
যেন এসেছে নেমে ধরায়,
আমি যেন মধু সঞ্চয়ী মৌমাছি—তোমার মৌবনে।
মৌমাছি করে গুনগুন— হিমেল হাওয়া বহে শনশন
হলুদ সরষে ফুল— দেয় দোল মায়াভরা সম্মতিতে,
তোমার আমার প্রেম— নয়তো কোন ভুল
হতে পারে একান্ত কাম্য সবার— তৃষিত পৃথিবীর,
আমরা দুজনে তাই নিবিড়— বন্ধনে
যেন বাসন্তী পুষ্পরেনু মাখা—দেখো তাই
উঠেছে ভোরে রবি নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে বুকে;
হতাশার আঁধার দূরে ঠেলে—অপ্রগলভ প্রেমে।
চেয়ে দেখো— চেয়ে দেখো, ওগো মোর অন্তরতমা!
অনন্ত প্রতীক্ষার তাই এবার— হবেগো অবসান
চারিদিকে শুনশান —নিরবতা যেন তারি আগমনি ধ্বনি শ্রবণে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন