ও চিকন হাওয়া!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ও চিকন হাওয়া, বহিছো কেন এতো শীতলতা লয়ে বুকে
বলোনা কোন শোকে? দোয়াই তোমার করো না বিব্রত আর—
মোর প্রিয়া পাষাণী এক রয়েছে দূরে—অন্য কোন ঘরে ।
কোথায় গিয়ে করিবো প্রশমন? একটুখানি উষ্ণতা নিয়ে!
গায়ে যখন লেগেছে কাঁপন— ভীষণ রকম শীতে।
তুমি কী পারো না বুঝি প্রিয়ার গায়ে
আমার সকল শীত উজার করে ঢেলে দিতে?
যেন সে আমার প্রেমে ব্যাকুল হয়
উষ্ণতা কেড়ে নিতে!—না কোন বিকল্প নয়!
তা যদি নাই পারো বসন্ত হাওয়া হয়ে বহো
মনে তার নির্জনতা সপে দাও,
আমি ছাড়া ত্রিভূবনে তার আর কেহ নেই
আমাকে এমন আবশ্যক করে।
তবু সে হয় যদি— আকুল আমার প্রেমে
আমি যেন তার সুতীব্র শীতে প্রখর সূর্য আলো।
তবেই যদি হয়— উষ্ণতা বিনিময়
তার পরশে আমি হবো উষ্ণতরো লাভা
জীবন্ত আগ্নেয়গিরি বুকে, তার সকল শীত
করবো হরণ— প্রেমের অনলে জ্বলে।
চিকন হাওয়া বইয়ো না আর—
ভালোবাসার সম্ভাবনার সকল দ্বার রূদ্ধ করে দিয়ে
রূদ্ধ কপাট খুলো ..
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন