তুমি শুধু আমাকেই ভালোবাসো
এই কথাটি সত্যি প্রমাণ হলো --তুমি আসনি তাই,
যে যাই বলে বলুক আমিও পরোয়া করি নাই।
বলোতো হয় কি প্রেম? হাটে হাঁড়ি ভেঙে
প্রেম তো সোনাপাখি হবে-- সবার অগোচরে!
গতরাতে বৃষ্টি ছিল খুব
তোমার কথা ভেবে ভেবে
এই কথাটি করেছি অনুভব;
তুমি শুধু আমারই অন্য কারো নও
তাই আমার কথাই শুনলে শুধু
বাকিসবের এতো অনুরোধ পণ্ড হলো সব।
বসন্তেই হোক অভিসার তোমার আমার
কোকিলের কুহু গানে, ভালোবাসাই সবচেয়ে দামী
জানুক সকল প্রাণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



