কতটুকু প্রেম জমিয়ে রেখেছি
এই বুকে জমিয়ে রাখে শিশির যেমন সবুজ ঘাস
____ একবার দেখে যেয়ো ,
শুধু একবার এ দু'চোখে চোখ রেখে
পড়ে নিও ____পড়ে পড়ে বুঝে নিও;
একটি পৃথিবী আর, তার আপন কক্ষপথ ,
অভিকর্ষ বলের লব্ধি; তবু যদি তোমার হয় এই উপলব্ধি,
এই খানে সব আছে, পাখির কাছে নদীর কাছে তুমি জেনে নিও---
জেনে নিও ফুলের সুবাসে,
রংধনুর সব রং মেঘ শেষেই বলে দেয়
বিদায় জানিয়ে দেয় ____আঁধারের ঘনঘটা,
রবির আলোকছটা কেবল সম্ভাবনারই কথা বলে।
আমি বলি ভালোবাসা___ বৃথা হতে পারে না
বৃথা হোক ___অযাচিত শোক আনন্দ লয়ে বুকে!
তুমি আমি আনন্দলোকে চল গড়ি আবাস
তুমি শুধু বলে দাও___ আমি যেন এক অনন্ত আকাশ,
কেবলই তোমার প্রেমে; বুঝিনা আর কিছুই
ক্ষণিকের জীবনে___ তাইতো লিখে যাই কবিতা,
তুমি কী তবে এখনো জানো না?
তবে কাছে এসে একবার জেনে যাও
এই দু'চোখে চোখ রেখে বুঝে যাও !
এই ওষ্ঠ বলে দেবে সব
সুতীব্র চুম্বনে, ভালোবাসার অনুরণনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



