
ব্লগার কৌশিক যার পোস্ট ২৫০০+ । তার সঙ্গে দেখা অনেক দিন পর। এই প্রথম দেখা পেলাম রম্যরাজ গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের। অনুষ্ঠানের শেষে দেখা পেলাম নূর মোহাম্মদ নূরু ভাইকে । তাকে দেখেই অন্য রকম শ্রদ্ধাবোধ জেগে ওঠলো মনে। বহুদিন পর দেখলাম সুপ্রিয় আরজু পনি আপুকে। একবারে উদগ্রীব হয়ে ব্লগারদের সঙ্গে সেলফি তোলায় মগ্ন । দুঃসময়ের ব্লগার মুনিরা আপু নুরুন্নাহার লিলিয়ান তাঁরাও উপস্থিত।
সম্মানিত মডারেটর জাদিদ বেশ ক্লান্ত শ্রান্ত কতটা ধকল তার উপর দিয়ে গেছে দেখলেই যে কেউ বুঝতে পারবে । আর বিশিষ্ট সাধক নীল সাধু তিনিও উপস্থিত । সঞ্চালকের অনুপস্থিতি তিনি পূরণ করছিলেন। সাবরিনা সিরাজি তিতির আপু এসেছিলেন । ছড়ারাজ প্রামানিক, হামিদ আহসান সহ আনন্দ মুখর পরিবেশে উপস্থিত থেকেছেন অনেক ব্লগার। যেন মুক্তির আনন্দ সবার চোখে মুখে । তবে প্রধান আলোচকও খুঁজে পাছ্ছিলেন না পর্ণ সাইট অপবাদ দিয়ে ব্লগ নিষিদ্ধ করার আসল কারণ। আলোচনায় বিষয়টি স্পষ্ট । আসলে এমনটাই হওয়ার কথা । কারণ সামহুয়ার ইন ব্লগের তো কোন দোষ নেই । তাই অভ্র বিজয় নাস্তিকতা অশ্লীলতা প্রভৃতি আলোচনায় ঘুরপাক খেল প্রধান আলোচকদের বক্তব্য । সিনিয়র ব্লগার কৌশিক অবশ্য বললেন রিয়েলিটি ভারচুয়ালিটি সঙ্গে সঙ্গে ভারচুরিয়েলিটির বিষয়টি ।
আমাদের জীবনে কিছু অংশ অমন হয়ে যায়। রং ডে বসন্তী মুভির মতো । অবিশ্বাসি বিশ্বাসি নিয়ে আমার বলার কিছু নেই । যারা অবিশ্বাসি তারা যুক্তির আশ্রয় নিয়ে সদা প্রমানে ব্যস্ত যে স্রষ্টা নেই । তাই সঙ্গত কারণে স্রষ্টা প্রদত্ত অনুশাসন তারা মানবেন না। তাদের বেশির ভাগ সময় কাটে স্রষ্টার থাকা না থাকা বিষয় নিয়ে । আর যারা বিশ্বাসি তারা ব্যস্ত থাকে স্রষ্টার আনুগত্য লাভ ও অন্যান্য বিষয় নিয়ে । স্রষ্টাও সৃষ্টির জন্য বিষয়টি সহজ করে দেবার জন্য লক্ষাধিক সত্যবাদী নবী রাসুল দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ আছেন ওটা স্বীকার করে কাজে মনোনিবেশ করো । জীবনটাতো খুব ছোট । তবে বিশ্বাস বিষয়টিও অনেক বড়ো । ফলে রসুল সঃ এর নবুয়ত জীবনের তেইশ বছরের মধ্যে তেরো বছর শুধু ঈমানের উপর পরিশ্রম করেছেন বাকি দশবছর আমলের হুকুম এসেছে । ব্লগারগণ নাস্তিক নন যেভাবে বাংলাদেশের সবাই নাস্তিক নন ঠিক সে ভাবে । আর বিষয়টি চাপিয়ে দেয়ারও কিছু নয়। আমি একজন আস্তিক । কোন ব্লগকে ব্যক্তিগত ভাবে এটাক করা হয়েছে বিষয়টি আমারও অপছন্দের । তবে সামহুয়ার ইন ব্লগ রাজারকার মুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে এটা দেশপ্রেমের ইঙ্গিত বহন করে । মহান একাত্তরে এদেশের মানুষের উপর মা বোনের উপর যে বর্বোরচিত আক্রমন সেটি স্মরণ রাখা দরকার। অনেক পটেশিয়াল ব্লগার আছে । মোস্তফা জাব্বার স্যার মন্ত্রী হবেন বিষয়টি অনেকেই বুঝে নি ভবিষ্যতে যে আরও কেউ হবে না সেটিও বলা মুশকিল । আর ব্লগার মানেই সৃজনশীল মানুষ । ডায়াসে যারা বক্তব্য দিয়েছেন তাদের মানের অনেক বক্তা ডায়াসের নিচেও দাঁড়িয়ে থাকাটা খুব স্বাভাবিক । ব্লগার শিপু ভাই ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান ০০৭ , মাগুর রুবাইয়াত, আবু শাকিল, আবু শিথি, শিমুল আহমেদ, শিমুল, তুষার কাব্য হাবিব স্যার প্রমুখ বিখ্যাত ব্লগার অনুষ্ঠানটির জৌলুস বাড়িয়ে ছিলেন অনেক খানি । ব্লগার ঠাকুর মাহমুদ, নিম চাদ, কান্ডারী অথর্ব , শের শায়েরী, খায়রুল আহসান থাকবেন না আগেই জানা গেছে ।জানা যায় নি জানা থাকবেন না থাকবেন না আহমেদ জিএস । চাঁদ গাজী ছিলেন না ব্লগার ইসমাইল ভাইকেও দেখলাম না । তবে অমিত সম্ভাবনা নিয়ে নতুন ব্লগার কাওসার চৌধুরি ছিলেন, স্বপ্নবাজ সৌরভ ছিলেন , ছিলেন নীল আকাশ । প্রিয় কবি রিজওয়ান তানিম এবারে আসরে কবিতা আবৃত্তি করেননি বেশ শক্তিশালী বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন । কবি ৎৎৎ তার জাদুর বাঁশি আর আবৃত্তি নিয়ে হাজির হয়েছিলেন । সবাই প্রাণভরে তার বাঁশির সুর উপভোগ করেছেন । ব্লগারদের সাস্কৃতিক আয়োজন বলতে এখনো কবি কবিতা এইসব । আরজু পনি আপুর পাশে থাকার চেষ্টা করেছি তার অনুভূতি আবেগ বুঝার চেষ্টা করেছি । কাল্পনিক ভালবাসা তার শতভাগ দিয়ে প্রোগ্রাম সফল করার চেষ্টা করেছেন । অবাক হয়ে খেয়াল করেছি আমার অনুপস্থিতিতে অনেকে আমাকেও খুঁজেন এখন। তাদের মনে কষ্ট দিতে চাইনি । আমার জীবনে ব্লগারদের ঋণ কখনো ভুলবো না । ব্লগারগণ শীতবস্ত্র বিতরণ, বণ্যার্তদের ত্রাণ বিতরণ, পথশিশুদের অন্ন শিক্ষা চিকিৎসা, এক টাকার খাবার , রক্তদান কর্মসূচি সহ নানাবিধ জনকল্যাণ মূলক কাজে দারুন ভূমিকা পালন করেন। পাশাপাশি সাহিত্য চর্চা তথা গল্প কবিতাচর্চা, রাজনৈতিক সচেতনতা তৈরি, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্লগ সত্য চর্চার জায়গা । ব্লগ মুক্তমনাদের বিচরণ ক্ষেত্র । ব্লগ আধুনিক চিন্তা ধারাকে ধারণ করে। ব্লগ দেশপ্রেমে উদ্বুদ্ধ করে । আমরা ব্লগার । আরজু পনি ব্লগার কবি সায়েম মুনের কথা জিজ্ঞাসা করেছিলেন । তার মাধ্যমে আমার এ ব্লগের সন্ধান লাভ। বাসায় ফেরার পথে দেখি কবি সায়েম মুন ব্যাডমিন্টন খেলছেন প্রচণ্ড শীত উপেক্ষা করে । সবশেষে একটি কবিতা হোক মাত্র কমিনিটে লেখা
আগমনি
---------------------------------------------
সেই তো এলে— অন্তরতমা;
চালিকা শক্তি, ওগো মেঘবালিকা, জানিগো প্রেমে নেই মুক্তি,
সে তো এক অমোঘ শক্তিধর যেন চিরো অপরাজিত এক বীর!
প্রেমের মায়াজালে নেই মুক্তি কোন মানব-মানবীর।
কতো জল গড়িয়ে গেলো!
মাঝপথে ব্যর্থমনোরথে, — এ যেন তারি প্রতিদান
হয়তো প্রেমের অভিধান— এভাবেই হয় লেখা।
অতঃপর একদিন দেখা হয়, কথা হয় ঘুচে যায় বাঁধা
মিথ্যের শহর মুখ থুবড়ে পড়ে দূরে,
ভালোবাসাবাসি হয়— কাছে আসাআসি হয় ।
তুমি যেন অমোঘ নিয়তি স্রষ্টার অশেষ কৃপায়
তাইতো দু’জনার স্বপ্ন আজ মুখোমুখি দাঁড়িয়ে বাস্তবতায়।
এভাবে একদিন হৃদয়ের সব ক্ষত মুছে যায়
মুগ্ধ দু’জনে অপলক তাকিয়ে থেকে
নির্বাক কথা এভাবেই হয়তো হয় বিনিময়,
এ যেন ললাটের লিখন; বসন্তের আগমনি গানে
ফুটে যেমন ফুল, তেমনি তোমাতে-আমাতে প্রেম নহে কোন ভুল।
এরি মাঝে দু’জনে মিলে হলো কতো সৃষ্টি।
প্র খর রৌদ্রে যেন তা সুশীতল বৃষ্টি; এভাবেই কী হতে হয়?
ওগো মোর স্বপ্নোত্থিতা,
দু’জনার স্বপ্ন এভাবে যেন মিলেমিশে একাকার হয়ে রয়।
---------------------------------------------------
আগমন না হোক । যে প্রাণোচ্ছল পরিবেশে ব্লগ ডে অনুষ্ঠান হলো তার রেশ থাকবে অনেক দিন । আনন্দময় জীবন হোক সবার। মান সম্মত ব্লগিং হোক । জয়তু ব্লগ ডে ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



