তুমি কেন প্রেম হয়ে আসোনা !!!
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নেই নয়ন সমুখে,
তাই যেন মনে হয় কিছুই নেই
এই তুমিহীন জীবনে!—জীবনটা যেন এক
সুতো ছেড়া দিকভ্রান্ত ঘুড়ি
ক্রমাগত চলছে ছুটে অনিশ্চিত গন্তব্যে।
মনে হয় তুমিহীন এই জীবনে অর্থহীন সবি
ফুল পাখি ঝর্ণা নদী এসবই অযাচিত উপকরণ,
নাম, যশ, খ্যাতি— কী হবে? এসবের ম্যুহে পড়ে।
এসবতো কেবল নিবেদিত তোমার চরণে
তোমার প্রেম লাভের উপকরণ।
হায় ভেঙে গেছে মন! ভেঙে গেছে ডানা!
ভেঙে গেছে তরী! এই পথ হারা পথিকের গন্তব্য তাই অজানা।
ব্যর্থ শব্দের দল শতদল হয়ে ফোটে না এখন আর— কবিতার চরণে
তুমি কী তবে মরানদী নেই যার কোন জল! ভরে গেছো
সংশয়ের পলল জমে জমে;
না কী তুমি শুধু মরিচিকা দূর নিঠুর তপ্ত মরুর বুকে !
যদি কখনো ভেবে থাকো, যদি বিবেচনায় নিয়ে থাকো
প্রেম ভরা মুমূর্ষূ শব্দগুলো যদি বুঝে থাকো আমার এই অবলা মন
যেন এক জড়াজীর্ণ কুটির তুমি ছাড়া
যদি তুমি বিশ্বাস করো
তুমিই ফোটাতে পারো এই কন্টক ভরা কাননে;
এক অপার সম্ভাবনার প্রস্ফুটিত ফুল।
তবে এভাবে আর গলাটিপে মেরো না
তুমিতো জানো সংশপ্তক এ হৃদয়ে তুমি এক পরশ পাথর
যতক্ষণ আছে শ্বাস— এই প্রাণে,
তবে কেন প্রেম হয়ে ওঠো না এবার হৃদয়ের আকাশে
বর্ষার নবধারা জলে যেমন দুকূল উপচিয়া ওঠে নদী
উচ্ছ্বাসে আবেগে, তুমি কেন নব উদ্যমে জোয়ার হয়ে ওঠো না
ভাসাতেই পারো যদি তরী— কালবিলম্ব না করে
শূন্য এ জীবন পূর্ণ করে তুমি কেন প্রেম হয়ে আসোনা ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------






...
...বাকিটুকু পড়ুন
উম্মুখ চোখে কি দেখো
উম্মাদ মনে কিছু ভাবো
তোমার স্বার্থপরা ছাড়ো
দেখো সোনালি অতীত
কিংবা সম্প্রীতির অভয়
মাঠ-বলো বিচার করবে
বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে
স্বপ্ন বুনাচ্ছো বেশ ভালই;
ভাল কাজের প্রতিপক্ষ করো
কিন্তু রক্তাক্ত লাশ আর নয়;২৫-৬-২৬
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন