আযানের ধ্বনি শ্রবণে ভেঙে গেছে ঘুম
তবু হয়নি যাওয়া মসজিদ প্রাঙ্গন,
শীতের সকালে আলস্য করেছে ভর
ঘরে বসেই পড়িলাম নামায
জানি এ ভারি অন্যায়,
মসজিদে প্রার্থনা করিতে হয়
যৌবনের ইবাদত সবথেকে দামী
সামনে বার্ধক্য আসিবে জানি
এ সময়ে অনেকের ঘর থেকে বের হওয়ার
থাকিবে না সামর্থ কোন
এখনই যথার্থ সময় ---
তওফিক দাও ও করুনাময়
শয়তানের ওয়াস ওয়াসা থেকে হেফাজত করো
অযাচিত শত্রু সব ধ্বংস করো
জীবন চলার পথে এনে দাও সফলতা
প্রিয়তমার হৃদয়ে ঢেলে দাও আমার প্রেম
দূর করে দাও সব ব্যর্থতা
করি এই প্রার্থনা ,করো হে কবুল!
হে করূনাময়, তোমার কৃপা ছাড়া অর্থ হীন সব,
ভীরু প্রাণে লাগে যে সংশয়
ক্ষমা করো প্রভু ভ্রান্তি সব
দেখাও সহজ সরল পথ ;
যে পথে সুনিশ্চিত সফলতা আসিবে
সেই পথে পরিচালিত করো সারাটি জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






