
নববধুর জড়তা কেটে গেলে যেমন অবয়ব উদ্ভাসিত হয়
ঠিক তেমনি আলোক উদ্ভাসিত যেন আজিকার দিন
এমন দিনে বেদনা কাব্য লিখতে নেই—
আজ যেন চারিদিকে প্রত্যাশার আলো ছড়িয়ে রেখেছেন স্বয়ং বিধাতা
এমন দিনে দূরে থাকতে নেই—
আজ মেঘেদের ছুটি; শীতের গায়ে কিঞ্চিৎ উষ্ণতার ছুঁয়া
আজ কুয়াশার আবরণে সমস্ত গা ঢেকে নেই— পৃথিবী
তুমিও আড়ালে থেকোনা— ওগো প্রিয়তমা ।
আজিকার রবির মতোই হও— আলোক উদ্ভাসিত
আলোর আবির মেখে গায় চলো না দু’জনে হারিয়ে যাই
যেন দু’চোখ ভরে দেখে নেয় দূর আকাশের বুকে ভেসে থাকা ঐ চিল
তুমি না হয় গেয়ে ওঠো গান আজ দুজনার প্রাণে প্রত্যাশিত বসন্ত হোক
শীতের প্রকোপ অবহেলে ।
আজ নৌকো পাল তুলবেই বোধহয় জলে
— নদীর বুকে উত্তাল ঢেউয়ে
গভীর সমুদ্রে অতল গহীনে; যদি সে নদী সমুদ্র আর কেহ নয়,
শুধু তুমি !
আজ যেন আমাদের দু’জনার মাঝে সঙ্গোপনে
শুধু প্রেম ভালোবাসা হয় ।
থেকো না আড়ালে আর, এবার উঠুক জোয়ার
থম থমে ভাবটা কেটে গেছে জানি এভাবেই শুরু হয়
এভাবেই অবাক বসন্ত ছোটে শীতের পাখিরা চেয়ে দেখে
মিছে নয় মিছে নয় প্রস্ফুটিত রক্তগোলাপ এভাবেই ফুটে ।
বলিতে পারো কী তবে আজ কেন নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






