অব্যক্ত কথা হয় না বলা
অব্যক্তই থেকে যায়,
শরীরের লোম দাঁড়িয়ে যায়,
কতিপয় আরোপিত বিধি নিষেধ
মনে পড়ে যায়,
তোমার আরোপিত শর্ত হয়তো ভুলে গিয়ে
তুমিই বলে ফেলেছো,
সেই অপরাধে কি হয় কে জানে!!
কিছু একটা হয়তো হয়
হওয়ারই কথা ,
না হলে কি আর পান্ডুর মুখে ওভাবে করিতে অনুরোধ,
যেন না বলি কথা তোমার সনে
সবার সমুখে — মনে আছে তো?
যদি ভুল করে করে থাকো
তবু তো ভুল— ভুল হলে মাশুল আছে তার,
যদিও আমি এখন দূরতম দ্বীপ, জ্বালিয়ে বুকে নিভু নিভু দীপ।
আমি চাহিনা কষ্ট দিতে অযাচিত কোন জনে
পণ করেছি তা—ই মনে মনে,
কষ্ট গুলো শেকড় ছড়িয়ে
এই বুকে গোপন ব্যথা হয়ে করুক— বিস্তার,
তবু জানবে না কেহ আর
কতটুকু আঘাতে অপ্রতিরোধ্য প্রেম মরে যায়
মৃত মাছের চোখের মত,
পূণর্জীবন সেতো দৈব ক্রমে
তারাই তো সমাধি থেকে টেনে এনে
করেছিলো নতুন জীবন দান,
আমি শুধু করে যাই ঋণশোধ
কৃতজ্ঞতা চিত্তে —আমার এই অবাক বিবেকবোধ
হয়তো অসহনীয় ঠেকে,
চাই চাপা আগুনে ফু দিলে আগুন জ্বলবেই
ওটাই নিয়তি তার,
অভিযোগের মত দায়ভার লজ্জায় মিশে যাওয়া
পুনরাবৃত্তি না হোক আর
তুমি এখন স্বর্বংসহা পৃথিবী
মনে আছে নক্ষত্রের আকাশ থেকে পড়ে গিয়ে
মাটির জমিনে
হ্যা খুব বেশি আগে নয়— এ আর নতুন কি,
জানোতো গোয়ালে পুড়া গরু —সিঁদুরে মেঘে তার ভয়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




