সেই মহেন্দ্র ক্ষণ আগতপ্রায়
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈরী শীত ফুরিয়ে এলো প্রায়—
হাড় কাঁপানো অনুভূতি
শিশির ভেজা কাব্য; কুয়াশার চাদরে ঢেকে
শুধু স্মৃতির সুকেসে— থেকে যায়।
অমিত সম্ভাবনা বুকে নিয়ে আবারো বসন্ত লাগে প্রাণে
সুসজ্জিত প্রকৃতি যেন নেচে উঠে আনন্দ উচছ্বাসে।
এইখানে বসন্ত শুধু প্রেমের আবির মাখা
ফুল—প্রজাপতি— পাখি সমাচার নয়;
রাষ্ট্রভাষা বাংলা চাই দাবীতে সোচ্চার—সারা বাংলা,
শ্লোগানে মুখরিত রাজপথ;
ঘোর সংশয়ের দিনে বাধ ভাঙার হাতছানি
রক্তাক্ত শার্ট —দৃপ্ত শপথ;
অকূতভয় চোখ— অতঃপর বিরচিত রক্তার্জিত
বিজয়ের ইতিহাসমাখা চিরন্তনী কাব্য এক ।
আজও ব্যথিত হৃদয়ে বাঙালি
অশ্রুসিক্ত চোখে গর্বিত বুকে গেয়ে ওঠে
আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর একুশে গান ।
রাহুমুক্ত বাংলা বর্ণমালার আমাদের প্রেমে কলমে কাগজে
ভোরের রবির মতো বারবার
হয় যেন উত্থান — এতো নতুন কিছু নয়
অতীতের ধারাবাহিকতা— তোমার আমার প্রেমে
উদ্ভাসিত সেই মহেন্দ্র ক্ষণ ঋতুরাজ বসন্ত আগতপ্রায় ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন