বাবা যেন ঝড়ের ক্ষণে
পাকা বাড়ির ছাদ ,
নিরাপদ আশ্রয়ে তার
পরম সুখে করতে পারি বাস।
সকল সুখে সকল দুখে
আর কেহ নয় পাবোই তাকে
তার বিহনে শূন্য সবই
তিনিই যেন এই মাথার তাজ।
তাঁর মাঝে দেখি যেন প্রতিপালকের ছায়া
নিজের প্রয়োজন তুচ্ছ করে বিলান তিনি মায়া।
দাদা দাদীর প্রতি তাঁর অনুরাগ
যেন দৃষ্টান্ত দেবার মতো,
অন্যায্য সব দাবির পরও
সারাজীবন তিনি ছিলেন তাদের অনুগত।
পরিশ্রম যেন বাবার জীবনের ব্রত
রাত দিন নেই তাঁর
তিনি যেন সদা কাজে নিয়োজিত ।
অপ্রিয় সত্য বলায়, তার জুড়ি নাই,
অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ
করেন নাই।
যা চেয়েছি তাই পেয়েছি এমন আমার বাবা
এই দিনে শ্রদ্ধাঞ্জলী তাই,
বাবার মতো পরম শ্রদ্ধেয়
এই জীবনে মা ছাড়া আর কেহ নাই।
(বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি।)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



