
করোনা ও ডাক্তার!!
_________________
করোনার ডাক্তার মরে গেছে
রোগীর কাছে আসার ক্ষণিক আগে
রোগী তাই ঘোর হতাশায়
অসহ যন্ত্রণা লয়ে বুকে, শুয়ে শুয়ে কাঁদে।
এ কেমন দূর্গতি এ কেমন প্রায়শ্চিত্ত
হায় কোন অজানা পাপে
নিরুপায় রোগী কাঁদে পাপের অনুতাপে।
স্ত্রী!!!!
_______
করোনা রোগী হাসপাতালে আছে শয্যায়
অর্ধাঙ্গিনী তার শুয়ে আছে পায়ের কাছে
অসহায় স্বামীর সেবায়, কখন কি যে লাগে
নির্মম পৃথিবী সেই খবর কি রাখে।
যুদ্ধ !!!
_______
ভারত আর চীনের সীমানায়
যুদ্ধের দামামা বাজে
করোক্রান্ত পৃথিবী ডুকরে ডুকরে কাঁদে
ভারতের গায়ে এখন অনেক তেল।
ভাবছে তারা আমেরিকা আছে তার সাথে
আসলে তারা যেন পড়েছে স্রষ্টার রোষানলে
ইসলাম বিদ্বেষী রাষ্ট্র তারা পড়েছে এবার ফাঁদে
মজলুমের ফরিয়াদ পৌঁছে যায় স্রষ্টার দরবারে
আমেরিকা বৃটেন এবার ভারতের মাথায়
ভাঙবে লোহার বেল ।
পৃথিবীর মানচিত্র কি তবে এবার বদলে যাবে।
সাতকন্যা !!!!
_________
বৃষ্টি ভেজা দিন
সাতকন্যা কাঁদছে যেন, আজ বিরতিবিহীন।
মনটাও আর্দ্র তোমার তুমি ভেজা কাগজ
আমাকে চাইই চাই এই তবে তোমার আরজ।
তুমি না হয় একটু সবুর করো
করোনার দিন জয় করে অপ্রগলভ প্রেমে
আমি তোমার ফুলবনে রসিক ভ্রমর হবো।
অবিভক্ত বাংলা!!!!
______________
বঙ্গভঙ্গ রদের বুঝিনা মহীমা
অতঃপর বাংলা ভাগে ধর্ম টেনে এনে
মেধাবী এই জাতির বিভাগ
মেধার বিকাশে লাগাম টেনে দিল কিনা।
চাওয়া!!!!
_______
তুমি কী চাওনি আমাকে?
তবুও কেন থাকলে দূরে কোন অপরাধে?
তুমি কী তবে দেখনি স্বপ্ন ?
তুমি আমি করবো বাস একই ছাদের নিচে।
তুমি কি করো না বাস আমার কবিতায়?
তুমি কি আঁকো না তোমার আমার প্রেম
তোমার কল্পনায়? তোমার জীবনের গল্পে
আমার কী কোন অংশ নাই?
তোমার পদমূলে নিবিড় মমতায়
কভু তুমি কি প্রিয়তমা
ওগো আমায় খুঁজো নাই।
দিনে দিনে অনেক বেলা হলো
এবার না হয় ময়ূর পেখম তুলো।
মৃত্যু ও অপেক্ষা
_______________
রোগী বাঁচেনি তাই গণপিটুনি তে পড়ে
অসহায় ডাক্তার গিয়েছেন মরে
ক্ষতি হলো তাতে তবে কার !
আর একজন তবুও ঠিকই প্রতীক্ষায় আছে
হোম কোয়ারেন্টাইনে বসে বিরহভার
কখন যে মুক্তি মেলে তার
তবেই যদি হয় অবসান এই প্রতীক্ষার।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


