আরও একটি নতুন দিনের সংযোজন
আরও একটি সকাল
এমনি করে বেঁচে থাকার হিসাব, হয় আজকাল।
দ্বারে দ্বারে ঘুরছে করোনা যেন সাক্ষাৎ যমদূত
তার মরনছোবলে রক্ষা নেই আবালবৃদ্ধবনিতা
একটু ভুলে দিতে হতে পারে চরম খেসারত।
চিকিৎসক ও পায়না পরিত্রাণ মন্ত্রিগণ ও নন
তোমার আমার প্রেম বৃত্ত বন্দী এখন
দ্বার রুদ্ধ ঘরে মন খারাপ করে কোন লাভ নেই
কখন যে হয় অভিসার তোমার সনে
থাকি বসে সেই অপেক্ষাতেই।
তোমার আমার প্রেমের আলিঙ্গনে হয় যেন মধুচন্দ্রিমা।
হতাশার আঁধার দূর করে
ঠোঁটে ঠোঁটে ওঠুক ফোঁটে সুতীব্র চূম্বন।
তোমার স্ফীত বুকে লাগুক এবার
প্রেমের শিহরণ।
মৃত্যু নয় তোমার আমার হোক এবার
প্রেমের আলিঙ্গন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


