
মুয়াজ্জিনের আযান শুনি অপার মুগ্ধতায়
আমি ছুটে যাই আনমনে মসজিদ প্রাঙ্গনে তাই
স্রষ্টার আদেশ পালনে তবেই যদি মুক্তি মেলে
বিশ্বমানবতার , জানি আর কেহ নাই কিছু নাই
তিনি এক ও অদ্বিতীয় এই বিশ্ব চরাচরে
তিনি ছাড়া আর কোন উপাস্য নাই এই ধরাতে।
আর কারো নেই কোন ক্ষমতা
স্তূতি বন্দনা করি তার আহা দূর মসজিদ থেকে
ভেসে আসে আযান, স্রষ্টার প্রার্থনার আহ্বান।
সব কাজ ফেলে ছুটে যাই আল্লাহর প্রার্থনায়
এর চেয়ে বড় কাজ মানুষের নেই আর ধরাতে
স্বার্থক জীবন তার আল্লাহ তে যার পূর্ণ ঈমান
দিন যার কেটে যায় মহান আল্লাহর প্রার্থনাতে।
আল্লাহর প্রার্থনায় মুয়াজ্জিন ঐ ডাকে আযানে
সালাতের জন্য আসো, আসো মঙ্গল সাধনায়
আল্লাহ সুমহান , মুহাম্মদ (সঃ) তার রাসূল
মহান আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই।
বি: দ্র : এই রকম একটা কবিতা কবি শামসুর রাহমান লিখতে পারেন নি। পারবেন কি ভাবে। তাঁর ধ্যান ধারণা অন্যরকম। আমি ও তাই এই কবিতা লিখলাম। বেঁচে থাকলে আর ও অনেক লিখবো। কোন এক প্রজন্ম তখন তুলনা করবেন শ্রদ্ধেয় শামসুর রাহমান নাকি আমার কবিতায় মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করেছে ও বেশি উপকৃত হয়েছে।
[কবিতার নাম যেহেতু আযান তাই মালয়েশিয়ার পুত্রজায়ার একটি বিখ্যাত মসজিদের ছবি দিলাম নিজস্ব ছবি এলবাম থেকে)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


