আপনিও চলে গেলেন...
২০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনিও চলে গেলেন
কোথায় গেলেন ?
কি নিয়ে গেলেন ?
প্রাসাদ প্রতীম বাড়ি, বিলাস বহুল গাড়ি
সোনা-দানা, দামি গহনা, টাকা— কাড়ি কাড়ি
কয়েক বিঘা জমি, কিছু কি পেলেন ?
জানি রিক্ত নিঃস্ব হাতে শবের মিছিলে
কবর শশ্মান অথবা কফিনে, অন্তিম যাত্রা।
সবশেষে আপনিও কেবল— একটি মৃত দেহ,
নিরব নিথর একা।
আপনার তথাকথিত আদর্শ
দলভারি করার ঠুনকো সরঞ্জাম
ঐপারে অর্থ হীন— এই পারে বদনাম।
কত টুকু ঘৃণা অথবা ভালোবাসা
আপনার অর্জন ?
লোভের সংবরন কতটুকু করতে পেরেছেন?
আপনিই তা ভালো জানেন ।
আমাদের প্রধান ব্যস্ততা এখন
আপনাদের বিদায়ে, সমবেদনায়—
আক্রান্ত আরোগ্য মৃত্যুর পরিসংখ্যানে,
এসবে নিহিত রয়েছে— মানব সভ্যতার ইতিবৃত্ত।
তবুও পৃথিবী থেমে নেই
অসার এই স্তূতি বন্দনা একই রকম চিত্র
খুন ধর্ষণ যুদ্ধের দামামা,
প্রচণ্ড অহংবোধ আত্মগরিমা— করোনার দর্পনে
প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট।
আইয়্যামে জাহেলিয়াত
যেন এখন তথাকথিত আধুনিকতা,
ইবলিশের কুপ্ররোচনায়
নমরুদের খোদায়ি দাবি— ভিন্ন আঙ্গিকে এখন।
ক্রমাগত হত্যায় সিদ্ধহস্ত ভৃত্য,
স্বয়ং ভাগ্যবিধাতাও এখন আর যেন নয় নিরাপদ ।
পরিশেষে অর্থহীন;
এই সব অযাচিত ব্যস্ততা,
বিবেক ও বোধের উপর
শামুকের খোলসে গুটিয়ে থেকে সর্প দংশন।
অর্থহীন
প্রেমহীন অমানবিক জীবন।
ছবি: গুগুল
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনঅভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন