বিষণ্ণ প্রহর !!!
০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তো দিইনি বাঁধা—তোমার কোন কাজে
হইনি ধৈর্য্যহারা . প্রেমের অনুরাগে
তোমায় ফেলিনি কোন লাজে
আমি ছিলাম যেন তোমার গায়ের চাদর
তোমার সব ফাঁক-ফোকর ঢেকে দিয়ে
তোমার প্রেমের সাত পেয়ালা জল পিয়ে
ছিলাম তোমার —একান্ত অনুগত
আমার যত আবেগ অনুভূতি
তাতে তোমার শতভাগ উপস্থিতি
ছিলনা তাতে আর বাকি কিংবা শুভঙ্করের ফাঁকি
সারাটি রাত চন্দ্র—তারা উদাস বেলা উদাস পায়ের নূপুর
আমি চেয়ে থাকি—মনে মনে তোমায় শুধু আঁকি
তোমার পরণে দেই বাসন্তি রং শাড়ি
তুমি যেন রূপে গুণে দারুণ বাড়াবাড়ি
তোমার সাথে যেন পূর্ণিমার ঐ চাঁদ তাই নিয়েছে আড়ি।
আমার কলম তোমার কাগজে বাড়ায় শুধু দ্যুতি
নিত্য নতুন শব্দজাল বুণে— প্রেমের অনুরণনে
বসন্ত বাতাসে অবাক করা সব সুখের অনুভূতি
ক্ষণিকের অবসরে কবিতা পাঠক পথ হারাতো ভেবে ভেবে
তোমার আমার মিলন প্রহর কোথায় এবং কবে?
অমি ছিলাম সঙ্গ প্রেমি তোমার
বুঝতে তুমি
তোমায় আমার ভীষণ ভাল লাগে..
আমার আগে তুমিই আমার প্রেমে পড়েছো
তোমার কাছেই সর্বপ্রথম জানি
অপ্রগলভ প্রেম—সেতো হীরার চেয়ে দামি ।
শুধু বসন্ত নয় সারাটি বছর
তোমার সঙ্গ যেন ফুল পাখি আর গান মনোরম প্রকৃতি
তুমি ছাড়া কাটে আমার বিষণ্ণ প্রহর। ছবি: নিজস্ব এলবাম
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন