somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ভয়ালো কালো রাত্রিস্বাধীনতা

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ালো কালো রাত্রি
__________________
ভয়ালো কালো রাত্রি
তপ্তবুলেটে স্বাধীনতাকামী বাংলার মানুষ
তখন মৃত্যু পথযাত্রী,
লাখের অধিক মৃত্যু শুধু ঢাকা শহরে
এমন নৃশংস সেই রাত অপারেশন সার্চ লাইট
গণতন্ত্র ভূলন্ঠিত চরম স্বৈরাচারে।
বাতাস তখন ভারি বারুদের গন্ধে
ছোপছোপ রক্ত ঘরের মেঝে রাজপথে
ভয়ালো কালো রাত নির্বিচারে গণহত্যা
ইতিহাস সাক্ষী , দুঃখ ভারাক্রান্ত মনে
তাদেরই আজ স্মরি পরম শ্রদ্ধা ভরে।
ঘৃণা সেই সব পাক হানাদারের জন্য
যারা এদেশের করেছিল অপূরণীয় ক্ষতি।
এমন আত্মত্যাগের পরেই
উঠেছিল ভোরে স্বাধীনতা রবি
পঁচিশে মার্চ উনিশ শত একাত্তর
সেই ভয়ালো কালো রাত
ভেবে ভেবে ব্যথা লাগে প্রাণে
নিকষ কালো রাতে যমদূত যেন
সারাদেশ জুড়ে নিষ্ঠুর মৃত্যুর প্রতিচ্ছবি।


স্বাধীনতা
________
অতঃপর আমরা স্বাধীন
স্বৈরাচারের ছলনায় লাখো শহীদের
রক্ত রঞ্জিত গোটা স্বদেশ,
বাতাসে লাশের গন্ধ বারুদের গন্ধ
স্বজন হারানোর আর্তনাদ
মানবতার চরম লঙ্ঘনে
বীর বাঙালি প্রতিবাদী
যুদ্ধই হয় যদি সমাধান
বঙ্গবন্ধুর অমূল্য বাণীতে
বীর বাঙালি বদ্ধপরিকর
'রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিবো
তবুও এদেশের মানুষ কে মুক্ত করে ছাড়বো'
আর নয় বিশ্বাস স্বৈরাচারের ছলনার উপর ।
অপারেশন সার্চ লাইটের নির্মমতা
চূড়ান্ত নির্ধারণ করে দিল
আর নয় পাকহানাদার স্বৈরাচারের ছলনা।
পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায়
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এভাবেই।
লাল সবুজ পতাকা উড়ে দৃঢ় প্রত্যয়ে
গোটা দেশ মহাকাব্যিক বিজয়ের অপেক্ষায়!
বঙ্গবন্ধু গ্রেফতার স্বাধীনতা হীনতা নয় আর
স্বাধীনতার সূর্যোদয় এভাবেই তারপর ইতিহাস
বীর বাঙালি দৃঢ় প্রতিজ্ঞ সমরে ভয় নেই মরণে
এক মুজিব কারাগারে লক্ষ মুজিব ঘরে ঘরে...
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×