
বলোতো আমি কোথায় ?
কার টানে এই খানে
বলোতো দেখি, পারো নাকি!
তুমি তো ভীষণ বুদ্ধিমতি;
বলতে পারারই কথা।
ব্লগ বাড়িতে আমার উপস্থিতি
বলে দেয় যে প্রায় সবই —
তোমার ডাকে সাড়া দিয়েই তা।
এবার বলো কেমন আছো?
কতটুকু প্রস্তুতি ওগো মম সন্ধ্যামালতি
সূর্যমুখী নাইটকুইন — সমস্ত দিবারাতি।
বলোতো দেখি এবার কী তবে হবে লেখা—
মম স্বপনসম কাঙ্ক্ষিত পূর্ণিমার চাঁদ দেখা ?
আশংকা কিছু— তবু থেকেই যায়
কখন যে ইয়াস আসে! তান্ডব উল্লাসে
কতটুকু হয় যে ক্ষতি? দেশের দশের মানবের
কতটুকু প্রস্তুতি মাতৃভূমি বাংলাদেশের
ঘুর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় ।
কত নম্বর বিপদসংকেত এখন উপকূলে
বলোতো দেখি
বলবো শুধু মানবের জয় হোক..
জয় হোক তোমারও —অপ্রগলভ প্রেমে অতীতগ্লানি ভুলে
বলোতো দেখি অনুমানে, কতটুকু ভালোবাসি?
লকডাউন ভেঙে আমি যেন মুক্তবিহঙ্গ প্রাণেমনে
প্রেম করিতে তোমার সনে..
আর কতোটা পথ দেবো পাড়ি তব স্বর্গসঙ্গমে
ভালোবাসি যে শুধু তোমাকেই
প্রিয়তমা সুদৃঢ় প্রত্যয়ে বলোতো দেখি …
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


