ঢং টু
২৮ শে মে, ২০২১ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢং দেখে তো আর বাঁচি নে
ভাবছো তুমি, আমি জানি নে
তুমি- আমি লগ আউট হয়ে
পড়তাম মন্তব্য— কে কি করে
কে কি ভাবে আমাদের নিয়ে
এটা নিয়ে চলতো
তোমার আমার বিস্তর গবেষণা আলাপন সুদীর্ঘ ক্ষণ
এখন আর ওসব ভাবি না
এখন আরও বেশি দৃঢ় মনা আমি
যে যাই বলে বলুক
তুমি রূপবতী গুণবতী আগুন পোকা রমনী
আমি পুড়ে খাঁটি সোনা তাতে
আমি প্রেমিক পুরুষ— শুধু যে তোমার
করিনা টালবাহানা অথবা মেকি অভিনয় ।
একজন মানুষ প্রেমিকাকে নিয়ে কী স্বপ্ন দেখে
কিভাবে চায় ? সেটা তো সবার জানা— জানুক
আমিও তার ব্যতিক্রম নই
ভালো মানুষীর নিকুচি করি
আমার মহাপুরুষত্ব তোমাকে দেখাবো না
তোমাকে বাহুডোরে বাঁধবো পাঁজা কোলে রাখবো
ভালোবাসবো খুব পরম আদরে
সুতীব্র চুম্বনে আমি হবো যে রাসপুটিন ।
তোমাকে দলিত পদ্ম করে— ভরে দেবো আদরে
ভালোবেসে তুমি অশেষ হবে
ভালোবাসা নয় জলন্ত সিগারেট
ভালোবাসা সৃষ্টি করে সুখের বৃষ্টি পড়ে
আমাকে নিয়ে এতো ভাবতে হবে না
তুমি আমার মনের মানুষ সবাই জানুক
মনে রেখো ভালোবাসা তাতে কম হবে না
আরও মনে রেখো ভালোবাসা যোগ্য করে তুলে
নর ও নারীকে, দেহে মনে— সবখানে
অপেক্ষা এখানে কেবল সময়ের অপচয়
মনে রেখো ভালোবেসে সঙ্গমে
মানব জীবন পরিপূর্ণ হয় ধন্য হয
তোমাকে ভালোবাসি খুব
এটাই ধ্রুব সত্য এ অপ্রগলভ প্রেম এবার অনুভুত হোক
তোমার আমার দুজনার মাঝে— অপার মানবতা লয়ে
শুভ রাত্রি প্রিয়তমা...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন