somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শুভ জন্মদিন অভিনয়ের গুরু প্রয়াত শ্রদ্ধেয় হুমায়ূন ফরীদি

২৯ শে মে, ২০২১ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাসি মুখে যেন গগণে উঠে পূর্ণিমা চাঁদ
যদিও ললাটে আঁকা তার— এক কলঙ্ক দাগ ;
সেই চাঁদ দেখবে বলে কতইনা কৌতূহলে
কাজ ফেলে মন ছুটে যায়, বাড়ির ছাদে
নক্ষত্রের আগুন জ্বলা এক রাতে থেকে থেকে
নজর কেড়ে নেয় একটি ক্ষুদ্র উপগ্রহ অগণিত
নক্ষত্রের মাঝে, মনে হতে পারে কতটুকু উদ্ধত!
আসলে তা নয়, পৃথিবীর বুকে জোয়ার ভাটা
রূপোলি আলোর ছটা কেবল দিতে জানে চাঁদ;
দুচোখ তারেই খুঁজে ফিরে গল্প— কবিতা— প্রেম
সবটুকু যেন তাকে ঘিরে— আমাদের ছোট্ট নীড়ে
চাঁদের সাথে বলি কথা, থেকে থেকে সে যেন
নিয়ে আসে প্রেমের বারতা, হাসিমুখে বলে যায়
তোমায় আমায় নির্বাক জোছনায় অপ্রগলভ প্রেম
নীরবেই খেলে যায় ফেলে যায় জলছাপ
দুজনার হৃদয়ের আঙিনায় স্বপ্নের ক্যানভাস
লাগে যেন স্বর্গীয় ভালোবাসি শুধু তোমাকে ....



কবিতা অসম্পূর্ণ থাকলো। স্যাটেলাইট চ্যানেলে হঠাৎ চোখে পড়ে রাঙা বউ সিনেমা ফরীদি এন্টি হিরো মন্দ চরিত্রে চমৎকার অভিনয় করে চলেছেন। আজ ২৯ মে ২০২১ তাঁর ৬৯ তম জন্মদিন। ১৯৫২ সালে ঢাকা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। আমি আসলে টিভি নাটকের ফরীদির ভক্ত বাংলা চলচ্চিত্রে প্রায় জিরোজ্ঞান সম্পন্ন। ফরীদির জন্মদিনে একটি পোস্ট দেয়া দরকার। ব্লগে ঢুকতে হলে ব্রডব্যাণ্ডই ভরসা। অন্তত আমার ক্ষেত্রে । যেহেতু আমার গ্রামীণ নেট সামহোয়্যারইনব্লগ এক্সেস পায়না। তাই ঢাকা শহরে লকডাউন ভেঙে নিজ বাসভবনে। এই মিলনায়তনের তথা ব্লগের সুপ্রিয় সদস্যবর্গ বা পরিবারের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি করা আমার কাছে যথেষ্ট গুরুত্ব পূর্ণ । যাইহোক জন্মদিনে কিংবদন্তি তুল্য অভিনেতা হুমায়ুন ফরীদির প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। এতো সুন্দর অভিনয় সত্যি মুগ্ধ হবার মতন মনে দাগ কাটার মতন । তার অভিনয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার প্রশংসার দাবি রাখে বৈকি । এদিকে অনন্য তিনি। তিনি এদেশের অভিনয়ের মানদণ্ড । খলচরিত্রকে তিনি সম্মানিত করেছেন; নতুন মাত্রা দিয়েছেন রোমান্টিক কমেডি ট্রাজেডি অভিনয়ে । তিনি মরনোত্তর একুশে পদক পেয়েছেন । একটি কবিতা লেখার চেষ্টা করি মরহুম হুমায়ূন ফরিদী কে নিয়ে।

অভিনয় গুরু হুমায়ূন ফরীদি
____________
কী করে ধরতে হয় প্রিয়তমার কোমল হাত ?
কী করে সবচেয়ে হৃদয়গ্রাহী হয়ে ওঠে সংলাপ?
কী করে অট্টহাসিতে ফেটে পড়ে
ভেঙে যায় নিরবতা গা শির শির করে ওঠে শ্রবণে তা?
একজন অভিনেতা কি করে মুগ্ধ করে ধরে রাখে দর্শক
তুমিই স্বার্থক দৃষ্টান্ত তার ,
অভিনয় দিয়েই শিখিয়ে দিলে
কি করে কেঁদে ওঠে প্রেমিক হৃদয় প্রিযতমার বিচ্ছেদে
কেমন করে মরে পড়ে থাকে বিবেক— নির্মমতায়
কেমন করে দু’চোখ মনের কথা দেয় বলে
তর্জনীর ইশারায় পিঠের ভঙ্গিমায় অবাক করা বাঙময় তুমি
কমেডি— ট্রাজেডি— নিঃস্ব— বনেদি
টগবগে তরুণ অতশপির বৃদ্ধ ..
সত্যি তুমি অভিনয়ের বিরল চৌকস প্রতিভা
তুমি অনন্য হে !
অভিনয় শিল্প হয়ে ওঠে তোমার জন্য
সত্যি আজও অপ্রতিদ্বন্দ্বী তুমি অনন্য।
হয়তো শতবর্ষে একজনই জন্মায়— হুমায়ূন ফরীদি
একজন বাঙালি একজন প্রেমিক
একজন পরোপকারী, একটি বিশাল হৃদয়
একজন দার্শনিক একজন অভিনেতা..
শুভ জন্মদিন হে গুণীজন
তুমি যেন মরেও অমর— আপন কর্মগুণে
হে দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ফরীদি
বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে...


বিঃ দ্রঃ ছবি নেট থেকে নেয়া









সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:০১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×