
আমাদের এই লাল নীল সংসার..
কতৈ না মায়াঘেরা যেন সুশীতল ছায়াঘেরা এক নির্জন দ্বীপ ,
উত্তাল সাগরের বুকে
শুধুই যে কাছে টানে।
এই প্রাণে দেয় যে দোলা—
সতত চেষ্টাতেও যেন যায়না ভোলা, তোমাকে।
তুমি যেন চিনিচিনে— সুখোব্যথা
এই খানে, বুকপাজড়ে বাজে মম প্রেমবীণ রিনরিন..
তুমি যেন উচ্ছ্বাস উল্লাস সঙ্গম উদ্যম নাচ
তাক ধিন তাক ধিন তা না না
আনমনে অনুক্ষণে—
তোমারও তেমনি হওয়ার কথা,
তুমি কি হায় বুঝোনা ?
আমি তো জানি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তিধর
আমাকে যাবেনা ভুলা সহসা, যেন তা নামুঙ্কিম
স্রষ্টার আদেশে! শুধু টেনে নেয় যে কাছে
প্রেমের ক্যানভাসে মেতে থাকে
ঐ মায়াবী চাঁদ— পূর্ণিমা রাতে।
যে চিনে যে জানে ভালোবাসা যে অমোঘ শক্তিধর
যে ছিল তালাশে কালোত্তীর্ণ এক প্রেমের
কাব্য সাধনায়, দুটি মন যেন আজ— শুধু দুজনায়
দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হয়ে ওঠে অতুলনীয়
এই চরাচরে ।
মনে রেখো সবথেকে বেশি সুখ তোমার
এই বাহুডোরে ।
হৃৎপিণ্ডের দেয়াল ঘেষে
আহা কুসুম কোমল সুখ দাও গো মোরে এবার
এই খানে এসে ।
তবেই হয়তো থেমে যাবে করোনার বিস্তার
হবেই হবে রোধ— ওগো মম নিরূপমা
এ নহে মোর অহংবোধ এ যে বিবেকবোধ,
এই মম প্রার্থনা সাধনা।
যেন কতো যুগ যুগ ধরে
আমরা দু’জনা যেন লকডাউনে বন্দী
সেই বেদনাতেই কী হায় তবে
তামাম দুনিয়ার আজিকে এই হাল ।
এই সংকটাপন্ন বৈরীতার এবার হোক তবে অবসান
ক্লান্ত দেহ শ্রান্ত মন তব মম প্রসন্ন হোক এবার তবে
মোদের প্রেম আলীঙ্গনে সঙ্গমে
..............................................
ঝগড়া ফ্যাসাদে লিপ্ত পৃথিবী হায় ভালো যে লাগে না
অবসান হোক তার এবার— বুক ভরা বেদনার
দূর হোক কোভিড নাইনটিন, তোমাকেই ভালোবেসে
সতত , এই শুভকামনা মনে ..
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


