
............
............
এমন বৃষ্টি মুখর মধুর ক্ষণে
যদি পড়েগো মনে—তোমারে
কি দোষ আমার বলো ?
আমি তো মানুষ থাকবে কিছু দোষ
যেন কতকাল কতো যুগ পেরিয়ে অনন্ত তপস্যায়
এসেছে এই দিন হিমেল আমেজ মেখে তনে,
মম প্রাণে— তাই আলস্য ভর করে
কতইনা ভালো হতো
শুধু তুমি আমি সঙ্গোপনে ..
এ যেন শুধু কবিতা লেখার দিন
তোমারেই সাথে লয়ে আনমনে
এই দিনে এই ক্ষণে নেই যে কোন কাজ
এই দিনে আর নয় কোন লাজ— আমার সনে..
অসীম আকাশটা যেন যায় ভালোবাসে
পৃথিবীর তৃষিত বুক ছূঁয়ে আরও গভীরে
নদী ছুটে যায় মোহনা পেরিয়ে অনন্ত সাগরে
এই দিনে অবসর রিমঝিম রিমঝিম বর্ষণে
এই দিন সন্ধির মম মনোমন্দিরে চিরবন্দির তব সম্মতির ইশারা
গতরাতে আমাকে ভালোবেসে সম্মতির প্রতিদানে স্রষ্টার কাছ থেকে যেন নজরানা
এই দিন মনে রেখো
এই দিন যেয়োনাকো ভুলে
নেবই নেবো আমি বুঝে প্রাপ্তিটুকু যা আছে
তব মম প্রেমপ্রতিদানে..
এই দিন প্রশান্তির
গ্রীষ্মের অস্বস্তির — দাবদাহ শেষে
এই দিন প্রাপ্তির, মোরা দুজনে হোকনা ভালোবেসে
এই দিন রবে অমলিন স্মৃতির মানসপটে
স্রষ্টার অপার সম্মতিদানে..
ছবিঃ অন্য একদিন অঘোর বর্ষণে ঢাকার বাহিরে ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


