চাঁদের জোছনা ঢুকে পড়ে
আমার ঘরে, তাইতো মুগ্ধ দুচোখ
লাগে যে সুখ একেলা প্রাণে
যদিও একাই আছি
আগের মতই ..
তবুও সময় তো আর নেই বসে
তবুও তোমায় ডাকবো না আর কাব্য করে
পাছে বিড়ম্বনা যদি লাগে তোমার প্রাণে।
জানি তোমার সব আছে,
শুধু নেই কোনো প্রেম আমার তরে
তাইতো আমি আজিকে রাতে একলা ঘরে
চেষ্টার ছিল না ত্রুটি সততারও
যদিও তা তুচ্ছ অতি তোমার কাছে।
তোমারও ছলনার ছিল না শেষ..
তাইতো আজ তোমার কাছে সবই আছে
কেবল আমার ছন্নছাড়া প্রেম ছাড়া!
প্রেমহীন জীবনের কতটুকু দাম তুমিই জানো
তোমার তো আর সবই আছে।
আমার ঘরে চাঁদের জোছনা ঠিকরে ঠিকরে পড়ে
এখনো আমার হৃদয়ের মাঝে কবিতা আছে
একলা থাকার ক্ষণ যে আছে
ভালোবাসার মন যে আছে
আর কিছু নেই, তাতে কী?
তোমার তো সবই আছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


