জানা নাই টেলিফোন নম্বর জানা নাই ঠিকানা
তাই ভেবে ভেবে পাইনা কোন কূল কিনারা
কেমনে ছুটে যাই
কিভাবে যে হবে দেখা চোখে চোখ বুকে বুক
হাতে হাত আঙ্গুলে আঙ্গুল ঘন কালো চুল
প্রেম সরোবরে ডুব চুপ চুপ
হবে কি হায় যেন হয়েছি নিরুপায়
যেন বৃক্ষ বলে পাখি বলে বলে রাতের চাঁদ
তার সাথেই সোনায় সোহাগা আমি
মিলবো খাপের খাপ ।
এসব জেনেও কেন যে সে চোখের আড়ালেই থাকে?
বুঝতেই যদি পারে
কেন আমায় নেয় না টেনে কাছে ?
আমি যে কেবল হারিয়ে যেতে চাই
তার প্রেমের মাঝে আর কিছু নাহি চাই
দূরে থেকেই তার তন্দ্রা বিলাস স্বপ্ন ছবি আঁকে
আমি যখন দূরে কোথাও হারিয়ে যেতে চাই
তার মতো ব্যথিতো আর কেহ না পাই
তা বুঝতে আমি পাই
এতো যে মায়া যেন বটবৃক্ষ ছায়া
তা ব্যর্থ হবে সব আমি যদি যাই হারিয়ে
জানি তার হবেই হবে, খুব দুঃখ অনুভব
তার কাছে প্রেম ছাড়া
আমার যে আর কিছুই চাওয়ার নেই,
এতদিনেও সে কি তা বুঝেনা হায়
দুঃখ এখানেই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



