ঈগল চক্ষু তীর্থের কাক
০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈগল চক্ষু তীর্থের কাক যেন
নেই কোন রাখ ঢাক
জানে যে সবাই, তোমার আমার
এই প্রেম —শাশ্বত সুন্দর
যেন অনন্ত সাধনায়
গল্প কবিতায় নির্মম বাস্তবতায় পড়ে
মনে হতে পারে কাগজের বাঘ
আসলে তা নয়!
এ যেন সবসময়ের সার্বজনীন চাওয়া
সশ্রদ্ধ সম্ভ্রমে স্রষ্টার অপার— অনুমোদনে
মিলনের জয়গানে..
দিনে দিনে যেন তা আরও প্রগাঢ় হয়।
নদী যেমন ছুটে চলে অথৈ সমুদ্রের সন্ধানে
বন্ধুর পথ— দূর্গম পথে— সব বাঁধা জয় করে ।
তুমি কী দেখোনা তবে হায় তব দুনয়নে?
আজিকার এই গুমোট আকাশ!
তুমি কী ভাবোনা ?
তুমি যে থাকোনি হায় আমার পাশে তাই..
তুমিই হতে পারো কেবল, উদ্দীপনা অনুপ্রেরণা
সঞ্জীবনী শক্তি যৌবনের জয়গানে
কী হেতু হতে পারে? .. ভালো বাসার অনুরণনে
সৌভাগ্যের প্রসূতি
হয়ে তুমি তো হতে পারো অনন্য হে
সাফল্যের সম ভাগীদার হে মম সুন্দরীতমা!
কী লাভ বলো তবে দূরে রেখে দূরে থেকে
একই মম আকূতি মৌমাছির গুঞ্জনে সবখানে
যেন স্রষ্টারও একই দাবী !
যেন তোমাকেই ভালোবাসি খুব, গল্পে কবিতায়..
প্রগাঢ় বাস্তবতায় তুমিও যে ভালো বাসো
শুধুই আমায়
যেন তীর্থের কাক হয়ে !
অনন্ত সঙ্গম সাধনায়..
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন