somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ঐখানেই আছে বাকি..

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খাতায় খাতায় পাতায় পাতায়
ভরে আছে —যত্ন করে লেখা আছে
অজস্র কবিতা, জায়গা খালি নাই
কোথায় যে লেখি, মনের কথা
হৃদয়ের ব্যাকুলতা তোমার -আমার প্রেম..
নৌকো+ নদী খেলা।

ভেবে ভেবে অবাক হতে হয়
পৃথিবীটা যেন কতো ছোট
আমাদের প্রেম যেন তার থেকে
ঢের বেশি বড়ো—তবুও বলি কথা মেপে মেপে
মনের আবেগ চেপে ধরে ; তবুও যেন উছলে পড়ে
যেমন করে উছলে পড়ে নদীর দুই পাড়
অথৈ প্লাবনে , আষাঢ়-শ্রাবণে।

যদি ছেড়ে দেই যত আবেগ- অনুভূতি
তার সব, বলবে কী লোকে?
তুমি তো মরবে শোকে—
আমি হীন দিনগুলি ভেবে ভেবে
কেমন জৌলুসহীন তুমি যেন আমি ছাড়া
খুবই সাদা মাটা ..

আমি আছি বলেই পৃথিবীটা কতো সুন্দর
তোমার কাছে— দুচোখে লাগে
বলার মতো একজনই যে তোমার আছে
বলো তো তা আর কজনার আছে ?
কজনার ভাগ্যে বলো এমন প্রেম জুটে?

স্বার্থপর অবুঝ পৃথিবীতে
বলো প্রেম ক'জনে বুঝে ?
পৃথিবীর আছে যে সীমাবদ্ধতা
আমাদের প্রেমে তা নেই
প্রেম যেন অসীম— ঐ
দূর আকাশের মতোই।
তাই তো লিখে লিখে
নেই কোন ফাঁকা খাতা পাতা!
এবার তবে হয়ে যাক লেখা
ঐখানে— পানকৌড়ি ডুব
বালি হাঁস আকাশ ডুব সাঁতার প্রকৃতি অপরূপ..

বিষন্ন মন এবার তবে প্রসন্ন হোক
ঘর্ষণে বর্ষণে কর্ষণে চুম্বনে
প্রেম তব লুন্ঠনে সংগোপনে আনমনে মম বাহুবন্ধনে
উতলা প্রাণে অবগাহনে।

এখানেই শেষ নয়—
কেক কেটে হয়তো উদযাপন হয়
উদযাপন তো মন্দ নয়
এবার এই কবিতা পড়ো— কবির মনটা বুঝো
তারপর আঁকড়ে ধরো বাহুডোরে
শুষে নাও সবটুকু সঞ্জীবনী সুধা
যৌবনের অনুরাগে—
আরও প্রশস্ত করো হে তব হৃদয় ।

ভালোবাসি তোমাকে— তোমাকেই বাসবো
ক্ষণিকের পৃথিবীতে মম স্বর্গসুখ অন্যথা নয়
আপন কক্ষপথেই আছি তাই তো লিখি
আর সবই যে মেকী . প্রেমছাড়া
তাইতো বাঁধনহারা আজ আমি

নেই কোন ফাঁকা মম কবিতার খাতা
তোমার প্রেমে পড়েইতো লেখা..
ঐখানে আছে বাকি—
ঐখানে প্রেমসাধনে মগ্ন হয়েই যেন লিখি!
এখনও যে আছে ঢের বাকি, তাই অপেক্ষায় থাকি;
তীর্থের কাক হয়ে, বসন্ত ফুলবাগান হয়ে,
যেন থাকে না বাকি কিছুই আর
এই অপ্রগলভ প্রেমে ..




সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

সুন্দর বাংলাদেশের জন্য

লিখেছেন শোভন শামস, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০২


বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×