চকচক করে সোনা পড়ে থাকে পারে
দুচোখে ঝিলিক মেটালিক লাস্চারে
ধূয়ে যায় ধূলো জলে মিশে ভেসে যায়
স্বপ্নসারথী অনুসন্ধানী চোখে তাকায়।
জহুরি এবার তারে ঠিক চিনে নিলো
নিন্দা কুৎসা রটনা কানে দিয়ে তুলো ।
সুকৌশলে ঠিক এড়িয়ে গেলো এবার
এই দৃপ্ত অভিপ্রায়ে পিছুটান নয় আর।
ইচ্ছে ডানা যে তাই চাতক পাখি হলো
এইবার শুধু এক দেহ এক মন (আমরা দুজনে)
এবার হবে তৃষ্ণা নিবারণ অণুক্ষণ!
ভালোবাসার সুপেয় জল পান করে
বিভ্রান্ত হবে না কভু আর এ জীবন !
একবিতা লেখা শুধু যে তোমার জন্য,
পাঠ করো হে সুন্দর আমাদের সঙ্গমে
এ জীবন তবে এবার হবে যে ধন্য ।
আর নেই বাঁধা আর নেই কোন দ্বিধা
. আর নও নিরুপমা তুমি কোন শুণ্য
মম দ্রাক্ষাজলে যেন তুমি. পরিপূর্ণ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




