যদি সাথে থাকো ...
৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবেসে জয় করা যায় হৃদয়
বাহুবলে নয়, যদি হতে পারো পরম হিতৈষী..
দেখবে তুমি— যেন আকাশটা আছে ঝুঁকে
তোমার দিকে, প্রখর সূর্যও ম্লান হবে;
মেঘেরা দিবে ছায়া, পাখিরা গাহিবে গান
বহিবে হিমেল হাওয়া..
. এতো কিছু বুঝো, তুমি কি বুঝো নাই?
শাশ্বত সুন্দর প্রেমে হাঁটু গেড়ে অর্ঘ্য হাতে
তোমার দিকে ঝুঁকে থাকা যুবক— তোমার জন্য
পৃথিবীর বুকে সব থেকে বেশি মনোলোভা।
তুমি কি বুঝোনি প্রতি রাতে কপট ঝগড়ায় ?
বারবার জিতে গিয়ে মনের অজান্তেই
সসম্ভ্রমে মেনে নেয়া তোমার সুপ্রিয় পরাজয়।
কতক্ষণ পেরেছো ভালো না বেসে
দূরে থাকতে? তুমি কি মোমের মতো
গলে যাওনি —এক নিমিষেই?
বলো না কোন শক্তির প্রভাবে ।
প্রেম অমোঘ শক্তিধর!
তুমি কি বুঝোনি হায় তবে!
কতটুকু আঘাতে তুমি ভেঙে দিতে
সুন্দরতম প্রেম আয়োজন— শঠের প্রবঞ্চনায়..
ভালো যদি না—ই বাসো
তব হৃদয় কেন তবু মম প্রণয়ে
উছলিয়া উঠে বর্ষার নব ধারা জলসম উচ্ছাসে
অগাধ বিশ্বাসে—
হৃদয়ে বাঁধা পড়েছে যে হৃদয়
প্রেমের নৌকো বেয়ে উজানে,
নেই কোন ভয় জীবন নামের খরস্রোতা নদী— ঝড় তুফানে..
যদি সাথে থাকো হাত রেখে হাতে
প্রতিটি দিবারাত্রি,— সুপ্রিয় সহযাত্রী
আঙুলে আঙুলে . প্রণয়ে..
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন