somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শুভ জন্মশতবর্ষ হে সুপ্রিয় শিক্ষাঙ্গন !!!!

৩০ শে জুন, ২০২১ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি স্বপ্নপূরণ!
একটি নবযাত্রা!!
মেধার পরিপূর্ণ বিকাশের দৃঢ় প্রতিশ্রুতি লয়ে
বহুকাঙ্ক্ষিত এক আলোকবর্তিকা।
বাঙালির এক গর্বিত নবজাগরণ,
আজি হতে শতবর্ষ আগে সৃষ্টি তোমার
ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিয় শিক্ষাঙ্গন।
শুভজন্ম শতবর্ষ হে!

তোমার থেকেই যাত্রা শুরু
পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম
বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয়ে
আন্দোলনে বিপ্লবে নেতৃত্বে সমরে
পৃথিবীর বুকে বিরল দৃষ্টান্ত
হে সুপ্রিয় চিরো সবুজ তারুণ্য!

সাতচল্লিশ বায়ান্ন বাষট্টি ছেষট্টি একাত্তর
নব্বইয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গণতন্ত্র নেতৃত্ব প্রতীষ্ঠায়
তুমি ছিলে যে অনন্য!

হে উচ্ছল চঞ্চল উদ্যম অটুট ভ্রাতৃত্ব বন্ধন!
হে মানুষ গড়ার অব্যর্থ মিশন!!

বন্ধুর হাত ধরে এই চরাচরে
একসাথে জীবনের পথে পথ চলার
হে মধুরতম ব্যঞ্জন!

তোমার জন্মশতবর্ষে অভিবাদন সুস্বাগতম।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে
সততার ধ্বজা ধরে দিনে দিনে
আরও উন্নত সমৃদ্ধ অর্থপূর্ণ সফল হয়ে ওঠো
সতত এই প্রার্থনা আমাদের প্রাণে।

আগামীর দিনগুলিতে ও চেতনার ধ্বজা ধরে
এই অবণীর পরে
বিশ্ব মানবতা বুকে লয়ে
হয়ে ওঠো উজ্জ্বল দৃষ্টান্ত এক স্বর্ণালী ইতিহাস।
শুভ জন্মবার্ষিকী হে সুপ্রিয় শিক্ষাঙ্গন!

শুভেচ্ছা স্বাগতম,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজাত
সকল অগ্রজ অনুজ সুহৃদ সহপাঠী বন্ধু জন !!!!



(ছবি নেট থেকে নেয়া )



সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×