আর কভু দূরে সরে যেও না....
০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কঠোর লকডাউন যেন তোমার ঐ মনটাউন
কতোদিন আর চলবে এভাবে?
ক-তো দিন ক-তো রাত ক-বে যে ফুরোবে
প্রতীক্ষার এই প্রহর ?
ভেবে ভেবে পাইনা তার সন্ধান।
করোনামুক্ত প্রতিটি শহর—হবে যে কবে?
করতে পারি না তা অনুমান।
প্রার্থনা করি তাই— মনে মনে
সারা পৃথিবীর মানবেরা যেন বেঁচে যায়
করোনা দানবের মৃত্যুহানা থেকে
মুক্তির নিশ্বাসে—অপার স্বাধীনতায় ।
মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
তুমি এসে যদি ছুঁয়ে যাও প্রেমে
হয়তো তবেই হবে এর শেষ।
দিনে দিনে বাড়ে যে শুধু মানবের কষ্ট ক্লেশ
যদি তাই হয়, এসো তবে শুরু হোক
প্রণয়েরই খেলা— এ বেলা ।
এসো করি সূচনা—মানব মুক্তির
কে চায় এমন জীবন— বন্দীর।
মুষল ধারে বৃষ্টি পড়ে
নদীর দু’কূল উপচে পড়ে
তবু কী তোমার অভিমান ভেঙে পড়ে না ?
ভাঙা কাচের মতন।
কষ্ট দেয়নি তো মেয়ে ইচ্ছে করে
হয়তো মনের অজান্তেই পেয়ে গেছো
ভালোবেসে কষ্ট দেবার কী আছে?
যদিও দিয়ে থাকি দিয়েছি তা— অনেক ভালোবেসে ।
জানো তো ভালোবাসা সব থেকে বেশি দামী;
কোন রাজপ্রাসাদ না ।
লক ডাউন ফেলো ভেঙে গুড়িয়ে দাও তোমার ঐ
মানটাউন থেকে—খুল্লাম খুল্লা প্রেম— যদি না পারো।
এসো হে সংগোপনে, খেলি প্রেমের খেলা।
দেখো না কি ভাবে আসমান-জমিন প্রেম খেলা চলে
বৃষ্টির বাহানায়, তুমি আমি সমানে সমান
আসমান জমিন ব্যবধান ভেবোনা —করো না বাহানা
সসম্ভ্রমে বাড়িয়ে দিলাম দু’হাত প্রেমের উদাত্ত আহবানে
এসোগো প্রিয়তমা
অনন্ত প্রেম বুকে লয়ে এবার নৌকো ভেড়াও
মম মন বন্দরে, আর কভু দূরে সরে যেও না....
ছবি ঃ ইউ-টিউব
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন