হয়নি তো তা
০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে ছিলো খুব মেঘের উড়া উড়ি
সারারাত যেন সদাব্যস্ত আকাশ
কলমটা তাই হলো ইচ্ছে ঘুড়ি
একটি দুটি তারা মেঘের সাথে তখন খেলে লুকোচুরি।
মেঘ ছিলনা থেমে
ভেবে ছিলাম তাই হবে খেলা শেষ
বৃষ্টি যদি নামে ।
মেঘ বালিকা আনন্দ লয়ে— হাওয়ায় হাওয়ায় ভাসে
এমনি করে কেটে গেলো সরারাত,
ফর্সা হয়ে এলো সদাব্যস্ত আকাশ।
তখনো করোক্রান্ত নগরীর দুচোখে গভীর ঘুম
প্রভাত ফেরি ব্যস্ত ছিল পাখির কূজনে
আমি ছিলাম আয়েসি চেয়ারে বসে বারান্দায়
ঝিরিঝিরি বাতাসে—
তখন গা জুড়িয়ে যায়।
এমন সময় মনে হলো
বর্ষণমুখর একটি সকাল হলে মন্দ হতো না।
হয়নি তো তা।
কাব্য করেই বলেছি যে তোমায়
বৃষ্টি হলো ব্যথিত আকাশের কান্না ।
কেমন করে কাঁদে বলো আকাশ?
কেমন করে কাঁদে?
এইতো সেদিন তোমার আমার প্রণয় হলো যে।
এখন যদি আসে—
ধরে নেবো তারে
মেঘের ডানায় ভর করে
আকাশ মাটির সঙ্গম সাধনা । ছবি: ইউটিউব
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন