উপহার
১৬ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে তুমি দিয়েছো যে উপহার
এক বুক শূণ্যতা—প্রেমের প্রতিদানে।
ইদানিং তুমি উদ্বিগ্ন থাকো খুব যেন
আমার সারারাত জেগে থাকা নিয়ে।
তাতে যে স্বাস্থ্য নষ্ট হতে পারে
ইদানিং খেয়াল রাখছো খুব তার ।
তুমিহীনতা যে প্রতিনিয়ত কতটুকু বিপন্ন করে
কতটুকু গভীর ক্ষত সৃষ্টি করে— এই বুকে
কতোটা দূর্বল ক্ষীণকায় করে দেয় আমাকে
কতো সুদীর্ঘ সময় ধরে এ ধ্বংসাত্নক কর্মযজ্ঞ
তোমার, তার হিসেব তুমি কতটুকু রেখেছো?
তোমার হিসেবের খাতায় লেখা থাকে শুধু
রাতজাগা ভীষণ কষ্টের —স্বাস্থ্যহীনতার
এত স্বাস্থ্য দিয়ে বলনা তোমার কি দরকার?
পরিপূর্ণ তৃ্প্তি তোমার চাই আমার থেকে তাইতো?
সুস্থ সবল দেহে দীর্ঘদিন বেঁচে থাকা যে চাই-ই চাই।
যে তোমার প্রেমে এখনো সব ছেড়ে
নিঃসঙ্গ এক জীবন বেছে নিতে পারে
দিতে পারে সবজায়গায় সর্বোচ্চ ছাড়
তার প্রতিদানে এই কী তবে সুবিবেচনা তোমার?
রাত জেগে থাকার চেয়ে তুমিহীনতা
সহস্র গুণ কষ্টের তার হিসেব কী আছে?
সুস্বাস্থ্য নিরপত্তা আমারো যে ভীষণ দরকার
কবিতা লিখে . পরিপূর্ণ তৃপ্তি এনে দিতে।
ভণিতা ছাড়ো অবলা এ প্রাণে—
অবিবেচক কষ্ট দিও না আর—
ভালোবেসে গ্রহণ করো মোরে ধন্য করো এবার ।
তোমার প্রেমে অদ্ভুত রকম শুশ্রুষা আছে
প্রিয়তমা, আমার যে তা ভীষণ দরকার।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন