
সুপ্রিয় ফুল ওগো
সুপ্রিয় ফুল ওগো সুবাস ছড়াও তুমি
সুবাসে মৌ মৌ করে ওঠুক সারা গাঁ
কেউ যেন বাদ পড়ে না— তাতে
অযোগ্যতার মিথ্যে অজুহাতে ।
ফুলের ঘ্রাণে সবার যেমন আছে অধিকার
তেমিনি করে কবিতাও সার্বজনীন
আমি যেন কভু তাতে করি না অবিচার।
শ্রাবণের বৃষ্টি যেমন করে
সবার জন্যই নিবেদিত ফোঁটা ফোঁটা পড়ে
তেমনি করেই আলো-বাতাস, স্রষ্টার দয়া
সমগ্র সৃষ্টির তরে— যুগ যুগ ধরে।
মনটা আমার শুধু স্রষ্টারই নিয়ন্ত্রণে
তার ইচ্ছেতেই ভালোবাসা অথবা ঘৃণা
হৃদয় নিঙড়ে পড়ে।
ধরে নিতে পারো মনটা আমার
তোমার কাছেই যায় ছুটে তারই ইশারায়
মন ছাড়া বাকি যা আছে
সবার তরে দিই বিলিয়ে ন্যায্য অধিকারে।

প্রেমের মাঝে থাকে বাড়াবাড়ি
প্রেমের মাঝে থাকে বাড়াবাড়ি
খাঁটি প্রেমিক যারা
ভয় করে না তারা— করোনা মহামারি
বিধিনিষেধ থাকা সত্ত্বেও
কত জনে যে সিক্ত হলো
সুতীব্র চুম্বনে খবরের কাগজে খুঁজে পাবে তা
যদিও ছিল তাদের করোনায় মৃত্যুর হাত ছানি।
প্রেমে ছিল যারা পাগলপারা
একজনের অসতর্কতায় হতে পারে অন্য প্রাণহানি
করোনা যে ভীষণ সংক্রামক ব্যাধি, তাই বলি
ওগো প্রাণের প্রিয়তমা সতর্কতা অবলম্বন করো
প্রয়োজনে গৃহবন্দি থেকে স্বাস্থ্যবিধি মেনে।
অমূল্য তব জীবন করো হে নিরাপদ
তোমার আমার প্রেমে যেন ব্যাঘাত না ঘটে
এই প্রেম যে দূরারোগ্য রোগ
নশ্বর এই ধরাধামেও তাতে আছে স্বর্গসুখ।
ওগো প্রিয়তমা অসতর্কতায় করোনা বাঁধিও না
না না অভিসারে তোমার করোনা বাঁধা আমি মানবো না ।
তাই বলি শুনো দিয়া মন
করোনাকে না বলে দাও—এখন।
আমার প্রেমে দাও না তুমি করোনা ঝুঁকিমুক্ত সাঁড়া
তব প্রতি মম প্রেম যে আনায় আনায় পূর্ণ ষোলআনা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




