
নীরবতার মাঝেই তবে সরব হোক আশার বাণী
প্রকাশ্য দিবালোকের মত যেন অবিরত বিজলীর ঝলকানি হয়ে
খুশির ঝিলিক লাগে সকল প্রাণে।
বাঁচার মতই বাঁচুক তবে করেনার রোষানলে পড়ে মৃতপ্রায়
জীবন মোদের— বিশ্ব মানবতা বুকে লয়ে।
বিনাশী শব্দের অরণ্য থেকে খুশির ঝর্ণাধারা যেন বহে
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সুখানুভূতির গহীণ থেকে
মন খারাপের হোক না ছুটি
এবার তবে —
কিছুটা সময় সুখের দ্যুতি
লাগুক প্রাণে আনমনে চিরোব্যথিত অবয়বে
যেমন করে, গোধূলির আলো মেখে
ক্লান্ত পাখিরা ফিরে নীড়ে আনন্দ কলরবে
তেমন করে।
নাইবা হলাম শ্রাবণ মেঘেবালিকার সঙ্গী আজ
মম ইচ্ছে ডানা দুটি মেলে
মন খারাপের কাব্য লিখে, মোদের প্রেম ব্যবচ্ছেদে।
বৃষ্টিরা আজ ঝরুক না হয় শ্রাবণের আনন্দ ধারা হয়ে
সোঁদা মাটির গন্ধে বিভোর হয়ে প্রণয়েরই অনুরাগে।
জীবন যদি সুখ দুঃখ আনন্দ বেদনার জলতরঙ্গ
আমরা না হয় লুটিবো সুখ, খুশির চাদরে বিষন্নতা ঢেকে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


