
আমি নাইবা হলাম প্রিয়ো তোমার
নাইবা হলাম— হৃদয় কাড়া মুখ,
এটুকু ভেবো রযেছি তোমারই সাথে
তোমার চলার সেই আয়োজনেরই মাঝে ভালোবেসে উন্মুখ;
যেন কতো অনন্ত যুগ।
ওগো তুমি কেন বলোনি?
বলোনি হতে পারবো না আ্মি— তোমার;
তুমিইতো বলেছিলে প্রতিদিন যেন লিখি কবিতা
সেভাবেই চলছে যেন কত যুগ যুগ ধরে।
কেন তবে দিয়েছিলে সেভাবেই প্রেমের অনুমতিটা।
কেনো তুমি বলোনি রাঙাতে পারবো না আমি— তোমাকে
অনন্ত বর্ষায় রঙধনু সাতরঙে।
ষড় ঋতুর পরিক্রমায় কতো আষাঢ় শ্রাবণে
আমি যে আমাকে বিলীন করে দিয়েছি
তোমার ভালোবাসা জড়িত প্রতিটি কথায় তাড়িত হয়ে।
বন্ধু তুমি ভালো থেকো— থাকিবো আমি আমারই মতো
ছিলাম যেমন এখনো নইকি তেমন?
তুমি কী রয়েছো সেই আগেরই মতন?
বৃষ্টির নুপুর পড়ে যেন ধিনতা ধিনতা ছম ছম ভারত নাট্যম।
আমিতো তোমার সবকিছুতেই চাই আনন্দ উল্লাস,
যা মুছে দেবে তোমার অতীত ব্যর্থতা সব
হৃদয়ে তোমার ছড়াবে নতুনত্বের প্রণয়ের আভাস..
হাজারো আয়োজনের মাঝে
নিজেকে বদলানোর সীমাহীন চেষ্টার কাছে
আমি মেনেছি যেন হার।
ভেঙেছি গড়েছি শ্রাবণ ঢলে প্লাবনে তটিনীর দুইকূলে
ভেসেছি নেয়েছি গেয়েছি যে রবীন্দ্রগান তুমি আমার হবে বলে
তোমাকে রাখিবো মনে অনন্তকাল, তুমি নাইবা হলে— আমার
প্রতিদিন লিখে যাবো কবিতা মেঘ বৃষ্টির খেলাতে..
শুধু এটুকু জেনে নিও প্রিয়তমা . .
আমি যে শুধুই তোমার;
তোমায় নিয়েই বাঁধিবো ভাঙা গড়ার সাধের নীড়
জীবনের পড়ন্ত বেলার প্রতিটি প্রহরে শ্রাবণে আষাঢ়ে…
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


