somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বৈরী আবহাওয়ায় কা রে গা মা

২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এলোমেলো দমকা হাওয়া,
ঝড়ো হাওয়া— বহিছে আজি
সেই সোবহেসাদিক থেকে।

তারও কী হয়নি তবে পাওয়া
কাঙিক্ষত কোন মন—আমার মত করে
কথা দিয়েও রাখেনি বুঝি সে তোমার মত করে
তাই যেন দেশ জুড়ে এই বৈরী আবহাওয়া।

গতরাতে দেখা যায়নি চাঁদ
সতত চেষ্টাতেও, —দেখা যায়নি ধ্রুবতারা
আড়ালেই লুকিয়ে ছিল তারা
শ্রাবণ মেঘের ঢাকা আচ্ছাদনে
যেন সদা বিরহ প্রাণে।

অস্থিরতায় বুঝি ওঠেছে ঝড়
পৃথিবীটাও যেন তাই
আজ বৈরী আবহাওয়ায়
এলোমেলো হাওয়া বহে
প্রেমে উত্তাল দারিয়ায়
রঙের জলসাঘর ।

একটি দুটি তারা
অতীতে দাঁড়িয়ে ছিল যে পাশে
বিনয় সহকারে, তারা
লাভবান হয়ে গেছে।

মানো আর না-ই মানো
আমিই সূর্য তোমার সৌরজগতে
তুমি যেন অর্থহীন
সাত জনমের অন্ধকার এক পৃথিবী
আমি ছাড়া।




কা রে গা মা

কোকিলের ভেঙেছে গলা কফ জমেছে বুকে
খবর রটেছে গান বন্ধ তার প্রেমের তর্জমার
করোনার সাড়াশি আক্রমনে।

গানের অনুষ্ঠানে তাই তার বদলে
আজ গাহিবে নাকি কাক ।

রোজ সকালে তাই কাকে কা কা করে
দোয়েল পাখি ভীষণ বিরক্ত
কাকের গান রিহার্সেল শুণে ।

কবুতর আর ময়না পাখি
ভাবছে বসে অবাক নিরবতায়
বুলবুলিটা ধরলে গান যদি রক্ষা পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পাখির রাণি ঈগল
কোকিলের গান শুণবে বলেই এমন আয়োজন
এসে দেখে হারমনিটা নিয়ে বসে আছে কালো কাক
চড়ুই পাখির মুখটা তাই রয়েছে বিরহ ভার
বলছে শুধু এমন আয়োজন কীসের দরকার?

শালিক পাখি হাটে ভেঙেছে হাড়ি
করোনা নয় কোকিলার বিচ্ছেদেই হচ্ছে বিভ্রাট
কোকিলার উপর সবাই চটেছে তাই
কাকের অবশ্য সেদিকে খেয়াল নাই
কর্কশ কন্ঠে কাক কা রে গামা গায়
তার কন্ঠে যে সা রে গা মা নাই...



সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×