যেন শ্রাবণ মেঘেদের প্রচন্ড ঝগড়া শেষে
তবেই রহমতের বৃষ্টি এলো নিষ্পাপ হাসি হেসে
রিম ঝিম সঙ্গীতে সতেজ প্রকৃতি যেন নাচে
বৈরী আবহাওয়া শেষেই যেন এই শুভ পরিণতি
— মিলনমন্ত্র গানে।
এমন মহেন্দ্রক্ষণে অভিমান ভেঙে যা— দূর বনে চলে যা
আ্মরা সবে একজোট ভেবে তা মনে তাই নাচে সুখ
কমে যা দূর্ভোগ বিষন্ন নগরীর রাজপথে, অট্টালিকায় বন্দি প্রাসাদে..
মনটা ভালো হয়ে যা— প্রিয়তমার হাসিমুখ দর্শনে
মনটা যে ভিজে যায় এমন ঘুরলাগা বর্ষণে।
ভালো লাগে খুব বয়ে চলা জলস্রোত
যেন তা খোদা তায়ালার দেবদূত।
পাপ পঙ্কিল পৃথিবীর শরীর ধূয়ে বয়ে চলে
দূর অজানায় আমরা সবে উৎফুল্ল হয়ে
বসে আছি কাব্য সাধনায়
হয়েছি যেন তাই রাত জাগা পাখি সবে
পরিচ্ছন্ন এক পৃথিবীর প্রত্যয় বুকে লয়ে
করোনাক্রান্ত বিপন্ন সময়ে
বিষন্ন মনটা যে এমন মধুর ক্ষণে
বৃষ্টির পরশ মেখে দুঃখ ভুলে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


