somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বঙ্গবন্ধু সমীপে

১১ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হে মহানায়ক,

আপনার উদাত্ত আহবানে সাড়া দিয়ে মহান একাত্তরে
সাড়ে সাত কোটি বাঙালির মহাকাব্যিক বিজয়ে
আজও নিহিত আছে প্রেরণা— সকল বাঁধা জয়ের।

হে বঙ্গবন্ধু,

কত বসন্ত যে কেটে গেছে
তোমার আন্দোলন বিক্ষোভে রাজপথে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মিছিলে
পাক-হানাদারের প্রিজন সেলে।


হে জাতির জনক,

স্বাধীনতার মহান স্থপতি স্বপ্নদ্রষ্টা অকূতভয় কান্ডারী তুমি
তোমারে যে সসম্ভ্রমে মোরা আজও কুর্ণিশ করি।
জাতির এক ক্রান্তিলগ্নে ঐক্য গড়ে দিতে সাতই মার্চে
তোমার সেই উদাত্ত আহবান
যেন হামিলনের বাঁশি, বাঁশির ফুঁকে
বীর বাঙালির বুকে যেন নাবজাগরণ জোয়ার ওঠে।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে পরাধীনতার সূযটি তাই গেল ডুবে।

হে প্রতিবাদি

তুমিই শিখিয়েছিলে আজীবন কী করে
অন্যায়ের মুখোমুখি প্রতিবাদ মুখর হতে হয়।
তুমি ভালোবেসেছিলে— সাড়ে সাত কোটি বাঙালি।

হে চিরো আত্নত্যাগী,

তোমার ধনমন্ডির বত্রিশ নম্বর বাড়ি
যেন রক্ত সরোবর পচাত্তরের পনেরই আগষ্ট
যেন কাশিমবাজারের কুঠির ষড়যন্ত্রের রোষানলে পড়ে।
বিভ্রান্ত দেশদ্রোহী হায়েনারা নির্মম জিঘাংসায় রক্তের হুলী খেলে ।
আকাশ বাতাস যেন কেঁপে ওঠে বঙ্গজননীর আর্তনাদে
শত ধিক্কার জানাই তাদের এহেন ঘৃণ্যতম অপরাধে।

হে কান্ডারী,

জাতির এই ক্রান্তিকালে তোমারেই স্মরি
শুধু তুমিই যেন পারতে ঐক্য গড়ে দিয়ে
জীবানুর এই সাড়াশি আক্রমন থেকে
বেঁচে থাকার লড়াইয়ে সমুখে থেকে
প্রেরণা বিলিয়ে দিতে,
তবেই যেন সচেতনতার বর্ম পড়ে
আবারো উঠিত জেগে বীর বাঙালি
মিলন মন্ত্রগানে।

হে জাতীয় ঐক্যের নেতা,

জাতি যেন হতাশার তিমির আঁধারে নিমজ্জিত আজি
জীবাণুর বিদ্রোহে ভীষণ বৈরী প্রকৃতি।
হুমকির মুখে আজ মানব জীবন— বিপন্ন মানব সভ্যতা।
আজিকার এই দিনেও তাই তুমিই ঢের বেশি কাম্য সবার
গড়ে দিতে একতা বাঙালির জাগরণে।

হে বঙ্গবন্ধু,

প্রাণের নেতা তুমারে যে ভুলি নাই,
আজও তোমারেই স্মরি তাই— এমন ক্রান্তিকালে।
এসো হে প্রাণের নেতা এবার চেতনা প্রেরণা হয়ে
বেঁচে থাকার প্রত্যয়ে—
আমরা যেন উজ্জীবিত হয়ে রুখে দিতে পারি
সকল বৈরীতা।
বায়ান্ন,বাষট্টি ছেষট্টি উনসত্তর একাত্তর
ইতিহাসের স্বর্ণালি বর্ণালি অধ্যায়ের মত
দুই হাজার একুশও তেমনতর হোক সুদৃঢ় একতায় বাঙালীর বীরত্ব গাঁথা।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×