কবিতার মতোই আবেগী প্রত্যাবর্তন তোমার
১২ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতার মতোই আবেগী প্রত্যাবর্তন তোমার
রাত্রী নিশীথে— আমায় জাগিয়ে দিয়ে যাও
তোমার মায়াবী ঢং এ—সেই একই দাবীতে
আমাদের প্রেমে যেন জন্ম হয় একেকটি কবিতার।
তোমার কাব্যিক দ্যুতনায় ক্রমাগত পরিপুষ্ট সিক্ত এই আমি
কবি হয়ে ওঠি। তুমি যেন ভেজা রক্তজবা আষাঢ় শ্রাবণ নিশীথ যামিনী।
তুমি যেন রঙতুলি নিয়ে নিমগ্ন এক শিল্পী, আমাদের প্রেমের ক্যানভাসে
ইচ্ছে ডানা মেলে রঙিন প্রজাপতি— এঁকে দাও কাঙিক্ষত এপিটাফ।
হেমন্তের শিশির বিন্দুটির মত নও তুমি ক্ষণস্থায়ি— এই জীবনে।
তুমি যেন পদ্মা মেঘনা যমুনা বাংলা অববাহিকার চিরন্তনী কল কল ছন্দ হিল্লোল;
আমি তাতে দক্ষ মাঝি পানকৌড়ি ডুব— ডুব সাঁতারে দেব পাড়ি।
তুমি গেয়ে ওঠো বসন্ত কোকিলের মতো সুরেলা কন্ঠে;
তোমার প্রেম আহবানে আমি যেন— সতত নিবেদিত।
স্রষ্টা দিয়েছেন তোমায় অপরূপ রূপ;
তুমি রূপসী বাংলার অনন্ত জলধারা বিধৌত সুজলা সুফলা শস্য শ্যামলা জমি,
আমি যেন দক্ষ চাষী।
ভোরের সূর্য হয়েই ওঠি তোমার অন্ধকার গগণে প্রত্যাশার আলো বিকিরণে।
তুমি যেন উচ্ছসিত রূপালী আলোর পূর্ণ শশী।
তুমি শশী হয়েই এসোগো কাছে
সাদরে গ্রহণ করে, আমাকেই তোমার কাছে করো ঋদ্ধ সমৃদ্ধ ঋণী।
সতত সঙ্গে থেকো হে সুন্দরম পাশে থেকে হয়ে নিশীথ যামিনী...
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন