somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

হে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শুভজন্মদিন (১৭ মার্চ)

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইদিনে তুমি পৃথিবীতে এলে
সুতীব্র চিৎকারে যেন জানিয়ে দিলে
বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষার হলো যে অবসান
তোমার আগমনে—

হে কান্ডারী তোমার জন্ম মার্চের সতেরো টুঙ্গিপাড়ায়
সুখের ঝর্ণা ধারা বহে তাই বংলার প্রান্তরে করি তার গুণগান।
আশু স্বাধীনতার আগমনি বার্তা যেন মিশে ছিলো সেইদিনে
তোমার প্রথম জন্ম-ক্রন্দনে।

হে স্বাধীনতার মহান স্থপতি,
হে বঙ্গবন্ধু জাতির জনক, করি তব স্তুতি—বন্দনা
হে তিমির আঁধার হারার নির্ভীক কান্ডারী
বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে।

এইদিনে তোমারেই যে স্মরি
অন্তরের অন্তস্থল থেকে— শ্রদ্ধাবনত মস্তকে
স্রষ্টার অপার কৃপায় এইদিন তুমি জন্মেছিলে সোনার বাংলায়,
যেন পরাধীনতার শৃঙ্খল ভাঙার দায়ভার
স্কন্ধে লয়ে দিশেহারা বাঙালির আলোর দিশারী হয়ে..

সাত কোটি বাঙালির মুক্তির প্রথম সংকেত যেন তোমার আগমনে।

হে প্রতিবাদী অকূতভয় বীর ! হে বজ্রকন্ঠ বিদ্রোহী বাঙালির,
হৃদয়ের সবটুকু ভালোবাসা এদেশের মানুষেরে বিলিয়ে দিয়ে
পৃথিবীর বুকে দেশপ্রেমের তুমি উজ্জ্বল নজির।

অজস্র মানুষের মণিকুঠায় তুমি ঠাঁই নিয়েছিলে—প্রবল বিক্রমে।

এই দিন রবে তাই চির অমলিন
এইদিন উৎসবের এইদিন উৎযাপনের— আনন্দের
এইদিন বাঙালিপনার মুখরতার
এইদিন অনন্ত প্রেরণা প্রতিটি বাঙালির
সমুখে পথচলার অযাচিত সব বাঁধ ভাঙার তাগিদের ইদ।

এইদিন সম্ভাবনার অংকুরোদগম পরাধীনতার শৃঙ্খল ভেঙে
এইদিন বাঙালির চিরকালিন প্রুতিশ্রুতির সমৃদ্ধির পথচলায়
অনন্ত প্রেরণা, এইদিন স্বপ্নের ফেরি করে
এইদিন অমলিন যেন প্রতিটি বাঙালির মহাকাব্যিক জাগরণে।

এইদিনে আনন্দের প্লাবনে উৎসবমুখরিত প্রিয় স্বদেশ মাতৃকা জন্মভূমি
দিশেহারা বাঙালির আলোর দিশারী হয়ে যে তোমার আগমন
স্বাধীনতার মহান স্থপতি হে, শুভজন্মদিন তোমারে।

বাঙালির অনন্ত প্রেরণা হয়ে তুমি আজও যে বেঁচে আছো—
বেঁচে রবে যুগ যুগ ধরে
যতদিন পৃথিবীর বুকে লালসবুজ পতাকা রবে উড্ডীন
যতদিন বহিবে নদী পদ্মা— মেঘনা— যমুনা
যতদিন রবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ; অমর কীর্তি তোমার।

হে চির কল্যাণী মানবের, জানি শোধ হবে না কোনদিন তোমার ঋণ
আজকের এইদিনে তোমারই বন্দনা করি
প্রার্থনা করি সতত প্রাণেমনে—
আমরাও যেন পারি হতে চির নিবেদিত দেশের তরে দশের তরে
—তোমার মতন করে, নিজেকে বিলিয়ে দিতে।

আমরাও যেন পারি দৃষ্টান্ত হতে— সমৃদ্ধ বাংলাদেশ গড়ে
হে স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের অমর স্রষ্টা,
লও মোর সালাম, লালাগোলাপ শুভেচ্ছা হে জাতির জনক, তোমার জন্মদিনে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার প্রতিটি মানুষের …
সতত এই কামনা মনে বিনম্র শ্রদ্ধা তোমায়
তোমার জন্মদিনে।



সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×