এবার আমি তুমি !!!!
১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার দেখো হবে—
শান্তির সুবাতাস বইবে চারিদিকে
প্রশান্তির বৃষ্টি এসে শীতল হবে গা
এবার দেখো হবে—
এইখানে মনের ময়ূর মহলে
পরিপূর্ণতা।
এবার পাবে প্রাণ,
হৃদস্পন্দন ঢিপ ঢিপ ঢিপ
হৃদয়ে প্রেমের সন্ধান;
এবার দূর থেকে আসবে ভেসে
পাখির কলতান।
এবার পূর্ণ হবে কবিতার ইন্দ্রজালে
সকল আদান-প্রদান।
জমেছে যা ক্ষণে ক্ষণে—দুজনার মনে
বর্ষণ মুখর ক্ষণে
তোমার আমার মিলন অভিসার।
এবার হবে পাখি— এবার হবো সোনা
ভালোবাসাবাসি—তোমাতে আমাতে
শুধুই মাখামাখি বাবুই পাখির মতো বাসা বুনা।
আঙুলে আঙুলে ওষ্ঠে ওষ্ঠে এবার কথাকথি
তোমাতে আমাতে
আর যেন না হয়—সময়ের অপচয়।
এবার মিলবে চার আঁখি
এবার . চার পা
তোমার আমার প্রেমের ক্যানভাসে
আসুক নেমে আনন্দ মুখরতা—সব খানে
এবার আমি তুমি
তলোয়ার আর খাপ
বর্ষণমুখর ক্ষণে ভালোবেসে সয়লাব।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন