
সুস্বাগতম
অপেক্ষায় থাকা মেয়েটা যে
সব থেকে সুন্দর চেতনায় মননে,
ভালোবাসার— এক অনন্ত আকাশ
বুকে লয়ে, সে যেন রূপের আঁধার
বিভেদের সকল গণ্ডি পেরিয়ে।
আমি যেন তার— একান্ত অধিকারে
আমাকেই লয়ে যাবে সে ছিনিয়ে,
প্রবঞ্চনার চোরাবালি থেকে মুক্ত করে
আদরে আদরে নেবে জড়িয়ে ।
নুড়ি পাথর সুখের আকর সৈকতের পাড়ে
তুলেছে নোঙর এবার একান্ত অধিকারে
সাধ্য কার রুখে তারে ।
সুস্বাগতম! খোশ আমদেদ!!
ভালোবাসা তোমার কাছে যে ঋণী প্রতিদিনই
আমি ও যে আকুন্ঠ নিমজ্জিত তোমার প্রেমে
সুন্দর তমা হে !!
শত শঠতার ভীড়ে রয়েছে আজ ও সে
যেন দুহাত বাড়িয়ে।
হৃদয়ে তার মম প্রেম যেন শ্বেত পাথরে ক্ষুধিত
হৃদয় রাজ্যের অপরাজেয় সম্রাজ্ঞী হে!
ওগো দেবো না তোমারে ফিরিয়ে
পরম আদরে নেবো এবার জড়িয়ে ....
ছোঁয়ে যায়
একটি ফুল সতত প্রার্থনায় ফোটে যেন রোজ
সুগন্ধ ছড়ায় সে— আউলা বাতাসে
দূর থেকে তাই সুবাস ভেসে আসে।
দিনে দিনে রূপ তার— যায় বেড়ে
প্রতিদিন কত ফুল যে ঝড়ে পরে রাস্তার ধারে
সেই একটি ফুল শুধু এই মন ছুঁয়ে যায়
যেমন করে ছুঁঁয়াছুঁয়ি ভ্রমর ও ফুল
তারে বারে বারে খুজি যেন রোজ
প্রেমের অভিসারে
সে যে দূরে থেকেও কতো কাছে
এই মন ছুঁয়ে যায় ভালোবেসে...
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




