আকাশলীনা, দূর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশলীনা,
দূর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ
বর্ণিল আকাশ যেন কাছে ডাকে আমায়—হৃদয়ে উদ্বেগ
জলে ফোঁটে থাকা সাদা শাপলা আরও সাদা সাদা ফুল
রৌদ্রে যেন গা পোড়ে যায় তবু যে মম হৃদয় আকূল।
নৌকো ভেসে বেড়ায় জলে
কালোজল উছলে ওঠে আনন্দ উচ্ছাসে
তুমি যেন থাকো লুকিয়ে কাশবনের আড়ালে
সফেদ অপসরা হয়ে।
বাতাসে তার সুবাস যে ভেসে আসে
আকাশলীনা থাকতে পারিনা তুমি ছাড়া একা একা লাগে প্রাণে।
আকাশলীনা ভালোবাসা মিথ্যে আশা নয়
বেঁচে থাকে তা যুগ যুগ ধরে, মিশে থাকে কাগজে কলমে কবিতায়..
নৌকো চলে ঢেউ ওঠে কালোজলে নৌকো দোলে শাপলা শালুকের বনে
ঢেউ ওঠে মনে।
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায় চোখের তারায় কোথায় যে হারায়
পাখিরা উড়ে উড়ে হয়ে যায় যেন লীন
সূর্য হারায় তেজ— নদী হারায় গতি
সবুজ সতেজ ঘাসে দুজনার প্রেম শুধু রয়ে যায় যে অমলিন।
আকাশলীনা ভেবে দেখোছো কী না ?
হাজারো দুঃখের ভীড়ে— তুমি যে স্বান্তনা
তুমি যেন স্বপ্নরঙিন জীবনের ক্যানভাসে রংতুলিতে আঁকা —জলছাপ
তুমি ছাড়া সবকিছু লাগে ফাঁকা
এসো হে পূর্ণ করি মোদের সব অপূর্ণতা।
আকাশে ওঠে চাঁদ —এক ফালি
মোরা ভালোবেসে চলো রচিবো পূর্ণিমা।
আকাশলীনা আকাশলীনা তোমায় মধুর নামে ডাকি
নশ্বর এই দেহে আমি যে রৌদ্র মাখি-----
উৎসর্গঃ বিনম্র শ্রদ্ধায় জীবনান্দ দাশ
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন