ফাগুনের আগুন
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিছে ফাগুন লাগিছে ফাগুনের আগুন তাই এই মনে
শীত যাচ্ছে যে চলে, পাতাঝরা দিনের ইতি টেনে ।
ষড়ঋতুর দেশে হাওয়ায় হাওয়ায় ভেসে
চলছে যে এভাবেই কত যুগ যুগ ধরে
চলছে যে তটিনী অথৈ সাগর পানে যেন কোন অচীন রাগিনী
ফাগুন এলে ফোটে ফুল ডাকে কোকিল বসন্ত যামিনী মিলন রচনা।
উড়ু উড়ু ভীরু মন হারায় যে কখন তোমার ঐ মনে;
অনন্ত যৌবনে, স্বদেশ মাতৃকায় চলছে যে এভাবেই
যুগ যগ ধরে, আরও চলবে যে কতো দিন! রইবে অমলিন।
আবহমান বাংলার বুকে নদীর কূলে বটের ছায়াতলে।
নদী বহে হাওয়া বহে বহে যে ঝর্ণা ধারা
যেন অনন্ত কাল ধরে মোদের এই প্রেম যে ধ্রবতারা।
পূর্ণিমা রাতে জোছনা ঝরে জোনাকিরা দেয় আলো
ঝিঁঝিঁ পোকার ডাক লাগে ভীষণ ভালো।
ঢিবি ঢিবি জ্বলে প্রেমের বাতি সকল ঝড়ের রাতি
প্রতীক্ষার ডানায় চড়ে অভিসার আনন্দে মাতামাতি
এসো গো সুখপাখি দুঃখ সরিয়ে ভাসবো সারারাতি
সুখের ভেলায় চড়ে নৌকাতে পাল তুলে বিষন্নের হোক ইতি।
না না দূরে আর থেকো না, আমায় একেলা রেখো না
তীর্থের বিষন্ন কাক জানে বিচ্ছেদ যন্ত্রণা !ওগো নিরুপমা
আসিছে ফাগুন লাগিছে আগুন মনে বসন্ত বাতায়নে
সকল বাঁধা যাক এবার পুড়ে প্রেমের আগুনে পড়ে,
পোকার কী দোষ তার যে অগ্নি শিখায় ঝাপ দেয়ার লোভ
তারে আর বারণ করো না তাতে বাড়ে কেবল শোক
করো হে কবুল মম প্রেমের মন্ত্রনা এবার তবে কাছে এসো না।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন