শুভ বসন্ত হে !!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ বসন্ত হে সুন্দর !
দখিনের বারান্দায় শেষ বিকেলের আলো মেখে গায়
জানিয়ে দিও হে, বসন্তের বর্ণিল উচ্ছ্বাস সূর্যাস্তে
সূর্যোদয়ে একে দিও প্রগাঢ় চুম্বন লিলুয়া বাতাসে
ফুলের সুবাস নিও, প্রগাঢ় নিঃশ্বাসে আত্নবিশ্বাসে
শহরের রাস্তায় জানি আজ নামবে মানুষের ঢল
তরুণ তরুণী সুজন সজনী সেথা রবে উচ্ছল চঞ্চল
বার্ধক্যের জড়তা থাকবে না আজ কোন খানে
বসন্ত যেন আরাধনা প্রতিটি নাগরিক জীবনে
কপোত কপোতীর আনন্দ উৎসব আয়োজন ক্ষণ হবে বিরচণ,
ভালোবাসার অনুরণনে সবখানে।
নৌকো নদী খেলায় কামনার সুনামি উত্তাল ঢেউ প্রাণে
তাই নাচে জলে জলতরঙ্গ মুক্ত বিহঙ্গ জীবন যেন আজ
উর্মিমালা তাই আছড়ে পড়বে সমুদ্র সৈকতে
ভিজে যাবে নুরি পাথর কামনাস্নাত হয়ে ,
পথিক হারাক পথ বসন্ত উৎসবে
থাকে না যেন কেহ আর ব্যর্থ মনোরথ,
সতত এই শুভ কামনা মনে।
কোকিলের কুহু ডাকে যদি জাগে প্রেম
বসন্ত কানন অপরূপ সাজে যদি সাজে
মনের আকাশে রামধনু যদি উঠে তোমারও
তবে শুভ বসন্ত হে অপসরা আমি যে ধ্রুব তারা
প্রেমের আকাশে অটুট বন্ধনে ।
তুমি খোঁপায় গুঁজে নিও ফুল
বসন্তের শুভেচ্ছা নিরুপমা প্রিয়তমা
শাশ্বত সুন্দর হে !
বসন্তের
অ
নু
রা
গে
আমাকেই ভালোবেসো কষ্ট গুলো হয় যেন রঙিন প্রজাপতি!
সমুদ্রের বুকে ঢেউয়ে উড়ুক গাঙচিল!
শুভ বসন্ত হে প্রিয়তমা!
অনন্ত প্রেম বুকে লয়ে,ভালোবাসি যে শুধু তোমাকেই
জানিয়ে দিলাম তাই কবিতা লিখে,
প্রেমের উদাত্ত আহ্বানে আনমনে,
শুভ বসন্ত হে . অপ্রগলভ প্রেম আলিঙ্গনে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন