বহে ভোরের হাওয়া!!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো হে সুন্দর;
এসো হে অন্তর মম প্রাণে
এসেছে যে বসন্ত যৌবনের অনুরাগে।
এসেছে কোকিলের কুহু গান
অপরূপ অপ্সরা সাজে সেজেছে যে বসন্ত বাগান
তবু সব অপূর্ণ যেন লাগে তুমিহীনা সবই যেন নিষ্প্রাণ,
তাই এসো হে উচ্ছ্বাস এসো হে মৌনতা
এসো হে উল্লাস প্রগাঢ় নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস ;
এসো হে, দাও ফিরিয়ে প্রাণ এই প্রাণে।
বহিছে যে ফাগুন উতলা হাওয়া দূর করো মোর অপূর্ণতা সব
হাসি আর গানে।
সঁপেছি যে মম প্রাণ ওগো শুধু তোমারে।
এসো হে বসন্ত বিলাস এই জীবনে যৌবনের অনুরাগে।
এসো হে কবিতা মম মোর কলমের আঁচড়ে তব কাগজে
মোদের গরজে মনের হরষে
আনন্দ ঘন উৎসব মুখর ক্ষণ বসন্ত হাওয়ায়
এসো হে অপ্সরা অন্তরে মম— জুড়াও এ প্রাণ।
ফুলের সুবাস যে আসে হাওয়ায় হাওয়ায় ভেসে,
লাগে প্রাণে দোলা এমন মধুর লগনে
যায় না যে তোমায় ভোলা।
যেমন করে জাগে শশী দূরের আকাশে
ভরা পূর্ণিমায় জোছনা স্নাত হয় ধরা।
আমারে তেমন আলোক উদ্ভাসিত করো হে
দাও গো হৃদয়ে মম বসন্তের প্রণয় ছূঁয়া।
তোমার আমার মিলন অভিপ্রায়ে আজ বহে বসন্ত হাওয়া।
বিনিদ্র রাত যে গেছে কেটে তোমায় ভেবে ভেবে—
এখন বহে ভোরের হাওয়া।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন