somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সালমানের জন্য বিরচিত আমার মাত্র চারটি কবিতা।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুজিব মানে স্বাধীনতা !!!!

মুজিব মানে স্বাধীনতা — মুজিব মানে মুক্তি
মুজিবরের তর্জনীটা সুদৃঢ় বিশ্বাসে স্বাধীনতার উক্তি।
মোটা ফ্রেমের চশমা তাঁর স্বাধীনতা আর সমৃদ্ধির স্বপ্নমাখা
দুচোখে তাঁর স্বাধীন এক বাংলাদেশের মানচিত্র আঁকা।
কন্ঠে তার আগুন ঝরে গোটা বাংলাদেশ উত্তাল সমুদ্র যেন
স্বৈরাচারের মসনদ তাতে ভাঙা কাচের মতন ভেঙে পড়ে
হৃদয়ে তার সোনার হরফে লেখা একটি নাম — বাংলাদেশ
বুকে তাঁর দৃপ্ত শপথ হটাও হানাদার — বাঁচাও স্বদেশ।
মুজিব মানে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সুতীব্র এক — প্রতিবাদ
মুজিব মানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর সকল দুঃশাসনের উৎখাত ।
সেই পঁচাত্তরের অমার্জনীয় ভুলে বাংলা হলো মুজিব হারা
তাই আকাশ কাঁদে বাতাস কাঁদে — গোটা জাতি ছন্নছাড়া ।
মরেও মুজিব অমর যে তাই — প্রমান হলো তাঁর মরণে
লাখো কোটি বীর বাঙালি আজও যে কাঁদে বঙ্গবন্ধু স্মরণে।
সময় এবার শুধরে নেবার পঁচাত্তরের অমর্জনীয় সেই ভুল
মুজিবের জন্মদিনে যেন বসন্ত নামে ফোঁটে হাজার গোলাপ অজস্র ফুল।
সমৃদ্ধ স্বদেশ গড়ে তবেই হতে পারে শেখ মুজিবের স্বপ্ন পূরণ!
আজকের এই দিনে শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু হে! করছি যে তোমায় স্মরণ
শুভজন্মদিন জাতির জনক হে, বীর বাঙালির — হৃদয়ের রক্ত ক্ষরণ।

বাংলার ধ্রুবতারা!!!!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়—
মা সায়রা খাতুনের ঘর আলোকিত করে
জন্ম নিলো একটি খোকা
এই অবণীর পরে,
দেশকে ভালোবেসে যে
শকুনীর রক্তচোখের সমুখে দাঁড়ায়
যায় না যে যারে কভু ভোলা
যেন একটি ধ্রুবতারা— আলোর দিশারী
স্বাধীনতার অগ্রপথিক অদম্য এক কান্ডারী;
যে এগিয়ে চলে স্বাধীনতার ধ্বজা ধরে আপন করে
আসুক যতই ঝড় তুফান গোলক ধাধা
— সকল বাঁধা তুচ্ছ করে।
এমনি করে, জন্ম নিলো লাল সবুজ একটি পতাকা;
হাওয়ায় হাওয়ায় পত পত করে উড়ে— বাংলার উন্মুক্ত প্রান্তরে।
রূপকথার গল্প যে নয়— হানাদার বধ কাব্য গড়ে
বিশ্বের বিস্ময় এক, অপার বাস্তবতায় বঙ্গবন্ধুর হাত ধরে;
কঠিন অধ্যাবসায় রক্তঘামে আত্নত্যাগে স্বাধীন হলো
সোনার বাংলা, পবিত্র মাতৃভূমি— বাংলাদেশ
বীর বাঙালির রক্ত মাখা।
বঙ্গবন্ধু মাটির মানুষ সোনা দিয়ে যার হৃদয় গড়া।
আজকের এই দিন অনন্য তাই আনন্দ ধারা যে বহে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে,
শুভ জন্মদিন হে, বঙ্গবন্ধু চির প্রতিবাদী
চেতনার বাতিঘর
বাংলার ধ্রুবতারা।

মুজিব নামের সেই ছেলেটি!!!!

মুজিব নামের একটি ছেলে
টুঙ্গিপাড়ায় উঠলো যে বেড়ে
দু’চোখে তাঁর পরাধীনতার শেকল ছেড়ার পণ; স্বাধীনতার স্বপন
সকল উৎপীড়ণ নির্যাতন দুঃশাসনের প্রতিবাদে—
বজ্র কন্ঠ তাঁর অবশেষে সারাদেশে আলোর দিশারি স্বাধীনতার কারণ।
মুক্তিপাগল বীরজনতা, যেন মুক্ত বিহঙ্গ তখন দু’চোখে প্রতিশোধের নেশা।
হানাদারবধ কাব্য লিখে বিজয়ী ডিসেম্বরে ইতি হলো দুঃশাসন।
অবশেষে মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব আসলো ফিরে বিজয়ীর বেশে
মেঘ বৃষ্টি আলোর দেশে পবিত্র স্বদেশভূমির সবুজমাঠে দূ্র্বাঘাসে
মুজিব নামের সেই ছেলেটি আজও আছে মিশে বাংলার ঘরে ঘরে
যেন ষড়ঋতুর পরিক্রমায় স্বমহিমায় বার বার আসে ফিরে ।


ধন্য মুজিব!!!!

ধন্য মুজিব ধন্য তুমি..
দেশের জন্য তোমার আত্মত্যাগের নাই তুলনা নাই
তোমার বীরত্ব গাঁথা মোরা আজও যে ভুলি নাই;
ভুলবো না কোন দিন—
তোমার জন্মদিনে আজ তোমায় শ্রদ্ধা জানাই তাই।
তোমার কারণে বাঙালিরা মানুষ হয়েছে
বাঙালি জাতির জনক তুমি
তোমার প্রেরণায় দেশের তরে নিবেদিত তাঁরা-
অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে,
তাইতো আজকে মোরা স্বাধীন,
ধন্য মুজিব ধন্য তুমি ধন্য ধন্য —তোমার জন্মদিন।
ছয় দফা, এগারো দফা, বায়ান্ন কিংবা একাত্তর
পাকহানাদার ইয়াহিয়া জিন্নার দর্প হলো যে চূর।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
তোমার নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে স্বাধীন হলো —মোদের মাতৃভূমি।
তোমায় নিয়ে কবিতা লিখে আজ শোধাই কিছু ঋণ।
তোমার জন্ম মোদের জন্য একটি আশীর্বাদ
তোমার কারণে দূর হলো যে সুদীর্ঘ পরাধীনতার অভিশাপ ।
তোমাকে শহীদ করে যারা দেশকে করেছে নেতৃত্বহীন
শত ধিক শত ঘৃণা তাদের তরে —মোদের রইবে চিরদিন।
তোমার গৌরব গাঁথা অমর কীর্তি যেন
পদ্মা—মেঘনা—যমুনা হয়ে বহে অপার স্বাধীনতায়,
মরেও তাই অমর তুমি —সোনার বাংলায়।
বিনম্র শ্রদ্ধা লাল গোলাপ শুভেচ্ছা বঙ্গবন্ধু হে!
বাঙালির মুক্তি দাতা,
তোমার জন্য নিবেদিত আজ মোর কবিতার খাতা ।
লও লও লও —সালাম
বাংলাদেশের স্বাধীনতার অপরাজিত কালাম
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন।
তুমি রবে তুমি কবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
বাংলা বর্ণ মালায় —যতদিন সূর্য ওঠে ভোরে
তোমার তরে জনম ভরে স্তূতি বন্দনায় রইবো যে মোরা মেতে
গাইবো গান বাংলায় সুরে সুরে,
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন।

সুপ্রিয় জ্যেষ্ঠ পুত্র সালমানের স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিনে কবিতা/ ছড়া পাঠ অনুষ্ঠানে সালমানের আবৃত্তির জন্য আমার লেখা মাত্র চারটি কবিতা।
ও এখনো অনেক ছোট। কবিতা গুলো হয়তো সালমানের জন্য কঠিন হলো। বড় হলে আবৃত্তি করতে পারবে খুব সহজে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×